ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তৌহিদের আঙুলে ৮ সেলাই, জেনে নিন সর্বশেষ অবস্থা
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খেলতে গিয়ে এই চোট পান হৃদয়। ইনিংসের দ্বাদশতম ওভারের ঘটনা। হৃদয় পয়েন্টে ফিল্ডিং করছিলেন। পেসার রেজাউর রহমান রাজার অফ স্টাম্পের বাইরের একটি শর্ট বলে কাট করেন নাসির হোসেন।
টাইমিং পুরোপুরি না হওয়ায় ক্যাচ যায় পয়েন্টে। সেখানে ফিল্ডিংয়ে থাকা হৃদয় বলে হাত ছোঁয়ালেও লুফে নিতে পারেননি বলটি। উল্টো বল তার আঙুলে আঘাত করে ছুটে যায় বাউন্ডারিতে।
সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে ওঠে হৃদয়ের হাত। ফিজিওর সঙ্গে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠও ছাড়েন তিনি। রাতে তাকে হাসপাতালে নিলে সেখান থেকে জানা যায় তার হাতে ৮ সেলাই পড়ার খবর।
চিকিৎসকরা তাকে দুই সপ্তাহ মাঠের ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন। চলতি বিপিএলে দারুণ ফর্মে ছিলেন হৃদয়। আসরে খেলা চারটি ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে ৬৫ গড় ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেন তিনি।
প্রথম ম্যাচে ব্যাটিং পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে করেন ৩০ বলে হাফ সেঞ্চুরি। তৃতীয় ম্যাচে করেন ৩৭ বলে ৫৬ রান। আর ইনজুরিতে পড়ার ম্যাচে তিনি করেন ৪৬ বলে ৮৪ রান। টানা তিন ম্যাচে ম্যাচসেরা হয়েছেন হৃদয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ