ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আম্পায়ারের সিদ্ধান্ত স্পষ্ট নট-আউট, তবু রোহিতকে ‘আউট’ ঘোষণা করলেন বিরাট
একদিনের বিশ্বকাপকে মাথায় রেখে আজ থেকেই প্রস্তুতি শুরু করতে চায় দল। টি-২০তে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছিলো মূলত। কিন্তু একদিনের ম্যাচে দলে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত সিনিয়র ক্রিকেটাররা। বিশ্বকাপের সম্ভাব্য প্রথম একাদশ বেছে নিতে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার দুর্দান্ত মেলবন্ধন ঘটনোই লক্ষ্য ভারতীয় দলের।
আজকের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন দাসুন শানাকা। এখনও অব্দি টস ছাড়া ম্যাচের কিছুই অবশ্য শ্রীলঙ্কার পক্ষে যায় নি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচের রাশ হাতে তুলে নিয়েছেন ভারতীয় ব্যাটাররা।
রোহিত শর্মা এবং শুভমান গিল অর্ধশতক করে যে ভিত গড়েছিলেন, দুরন্ত শতরান করে তার ওপরেই বিশাল রানের ইমারত তৈরি করেন কোহলি। অবশ্য ডাগ-আউটে বসে বিরাটের একটি অঙ্গভঙ্গি করার ভিডিও’ও আজ বেশ ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।
দীর্ঘদিন পর আজ ভারতের ওপেনিং জুটি বাইশ গজে ফুল ফোটালো। রোহিত শর্মা এবং শুভমান গিল প্রথমবার আজ ভারতের জার্সিতে ইনিংসের সূচনা করতে আসেন। আর প্রথম দিনের সাফল্য পেলেন তাঁরা। ১৪০ রানের পার্টনারশিপ তৈরি করেন দু’জনে। ভারতীয় ইনিংসের ১১তম ওভারে বোলিং করতে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
‘মেন ইন ব্লু’র খাতায় তখন যোগ হয়েছে ৭৫ রান। শ্রীলঙ্কার সাম্প্রতিককালের সেরা স্পিনারের বলের জাদুতে বিভ্রান্ত হন রোহিত শর্মা। হাসারাঙ্গার আপিলের জবাবে আম্পায়ার নট-আউট দিতে ডিআরএসের সাহায্য নেন তিনি।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেওয়ার আগে মাঠের বড় স্ক্রিণে গোটা ঘটনার ভিডিও দেখে বিরাটের ধারণা হয়েছিলো উইকেট হারিয়েছেন ভারত অধিনায়ক। পাশে বসে থাকা ঈশান কিষণকে আঙুল তুলে আউটের চিহ্ন দেখান বিরাট। তবে কিছুক্ষণের মধ্যেই অবশ্য ভুল প্রমাণিত হন কোহলি। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত রোহিতের পক্ষেই যায়।
তিনি তারপরও বেশ অনেকক্ষণই ক্রিজে ছিলেন। ৬৭ বলে ৮৩ করে অবশেষে আউট হন দিলশান মাধুশাঙ্কার বলে। রোহিতকে আগেভাগে আউট ঘোষণা করে দেওয়ার জন্য বিরাটকে মজাচ্ছলে নেটিজেনদের অনেকে ‘ঈর্ষাকাতর’ বলেও কটাক্ষ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ