ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলে যেভাবে নিজেকে বদলে ফেললেন তৌহিদ হৃদয়
ফাইনাল শেষে অনেকক্ষণ মাঠে বসে আফসোস করেছেন। পরে যত সময় গড়িয়েছে সেই না পারাকে অতিক্রম করার চেষ্টা ছিল বগুড়ার ২২ বছরের এ যুবার।
এবারের বিপিএলে তার ভিন্ন রূপ। শুরুতেই পরপর ২ ম্যাচে টানা অর্ধ শতক ও ম্যাচ সেরার পুরস্কার পেয়ে হঠাৎ পাদপ্রদীপের আলোয় তৌহিদ হৃদয়। কোনোরকম আড়ষ্ঠতা নেই। প্রথম বল থেকে শতভাগ পজিটিভ থেকে খেলার চেষ্টা করেছেন।
দুই ম্যাচে পর পর ১৬১ প্লাস ও ১৫১ প্লাস স্ট্রাইকরেটে ফিফটি এবং চার-ছক্কায় (আজ কুমিল্লার বিপক্ষে ৩টি বাউন্ডারি ও ৪ ছক্কা, আগের ম্যাচে বরিশালের বিপক্ষে ৭ বাউন্ডারি ও ১ ছক্কা) মাঠ গরম করেন।
যাকে তাকে অবলীলায় অফ ও অন সাইডে ছক্কা হাঁকান। নিজেকে কিভাবে এমন বদলে ফেললেন?
তৌহিদ হৃদয় বলেন, ‘গত বছরে যখন খারাপ খেলেছিলাম, খেলার পর থেকেই চিন্তা করছিলাম কিভাবে উন্নতি করা যায়। গত বছর ভালো খেলতে পারিনি। তারপর থেকে যখনই সুযোগ পেয়েছি, তখনই কাজ করেছি যে টি-টোয়েন্টি কিভাবে আরও উন্নতি করা যায়। কিছু শট নিয়ে কাজ করেছি, ছোট ছোট জিনিস পরিবর্তন করা ইনশাল্লাহ ভালো যাচ্ছে।’
পর পর ২ ম্যাচে সেরা হওয়ার অনুভুতি কেমন? ‘অবশ্যই ভাল। প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য এটা ভালো অনুভূতির ব্যাপার। আজকে একটা আত্মবিশ্বাস ছিল যদি ভালো শুরু করতে পারি তাহলে ইনশাল্লাহ।’
মানছেন টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা কম ছিল, ‘টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা কম ছিল আগে। এখন চেষ্টা করছি কিভাবে উন্নতি করা যায় এবং মিনিমাম রিস্কগুলো কিভাবে নেওয়া যায়। সবসময় সাপোর্ট পাচ্ছি, উপরে ব্যাটিং করে নিজের দায়িত্বটা বুঝতে পারছি। সবসময় চেষ্টা করছি খেলা কীভাবে ক্লোজে নেওয়া যায় দলের জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ