ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সাকিবকে যে অদ্ভুত পাল্টা প্রশ্ন করে বসলেন বিসিবি বস
এরপর আরেকটি অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাহী নয়, হলে বিসিবি প্রধানের পদেই বসতে চান তিনি। এই টাইগার অলরাউন্ডারের এমন মন্তব্য পৌঁছে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কানেও। তিনি মনে করেন সাকিবের আগ্রহ থাকলেও এটা এখন সম্ভব না। এসব দায়িত্ব নিতে হলে সাকিবকে আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে হবে।
সম্প্রতি 'নট আউট নোমানের' সঙ্গে একান্ত আলাপচারিতায় পাপন বলেন, 'দুইটা জিনিস দেখেন, সাকিব এর আগে একবার বলেছিল, আমি যদি বিসিবির সভাপতি হই তাইলে আমি... (সেরা সভাপতি হবো), কোথায় জানি বলেছিল। কারণ ও জানে যে এটা আসলে সম্ভব না অন্য কারণে। বিসিবিতে হলে তো হবে না তাহলে তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়তে হবে। এটা আসলে অন্য একটা ইস্যু।'
সাকিবের বিপিএলের প্রধান নির্বাহী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাপন বলেন, 'এখন যেমন বলেছে আমি যদি সিইও হই, ও তো হবে না সিইও। তো এটা বলতে অসুবিধা কি? এখন আমি যদি বলি বা আপনি যদি বলেন আমি যদি সাকিব হতাম এটা করবো। এটা আপনি বলেই দিচ্ছেন এটা সম্ভব না। ও পরোক্ষভাবে বলেই দিছে এটা সম্ভব না। এটাকে আমি যেভাবে দেখি আরকি।'
সাকিবকে বিপিএলের দায়িত্ব দেয়া সম্ভব হলে এখনই দেয়ার জন্য প্রস্তুত ছিল বিসিবি। বিপিএলে খেলার জন্য অনেক আগেই ফরচুন বরিশালের সঙ্গে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অলরাউন্ডার। তবে এসব দায়িত্ব পালন করতে সাকিবের জাতীয় দলের খেলা ছাড়ার পক্ষপাতী নন পাপন। উলটো সাকিব বিপিএলের প্রধান নির্বাহী হলে কি পরিবর্তন করতেন এমন প্রশ্ন তুলেছেন তিনি।
বিসিবি সভাপতির ভাষ্য, 'আচ্ছা ও (সাকিব) হবে (বিপিএলের সিইও)? হলে তো এখনই দিতাম। ও অলরেডি টাকা নিয়ে নিছে একজনের কাছে থেকে.. এখনই দিতাম, এবারই দিতাম। তো কি পরিবর্তনটা করতো? হ্যাঁ, বড়জোর বলতে পারতো আমি এফটিপির খেলা খেলবো না, এইতো। আমরা তো এটা মানি না। ও সিইও হয়ে বললেও তো আমরা মানবো না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ