ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শেষ হলো সিলেট-কুমিল্লারের ম্যাচ, দেখে নিন ফলাফল
এবার সেই চিত্র বদলাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার হাত ধরে। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে মাঠে নেমে তিনটিতেই জয়ের হাসি হেসেছে সিলেট স্ট্রাইকার্স। আজ (৯ জানুয়ারি) টুর্নামেন্টের তৃতীয় দিন, নিজেদের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি।
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম খেলায় কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়েছে মাশরাফীর দল। এদিকে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইমরুল কায়েসের কুমিল্লাকে।
সিলেটের এই জয়ের নায়ক তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। যিনি কিনা সিলেট অধিনায়ক মাশরাফীর প্রথম টার্গেট ছিলেন। সংবাদ সম্মেলনে এই ক্রিকেটারও জানিয়েছিলেন সেই বিষয়, ‘মাশরাফী ভাই আমাকে বলেছিলেন, উনার প্রথম টার্গেটই আমি ছিলাম। উনি আমাকে দলে টানবেন।’
মাশরাফী যে হীরে চিনতে ভুল করেননি বিপিএলের মঞ্চে সেটি বেশ ভালোভাবেই প্রমাণ করছেন হৃদয়। যেকোনও টি-টোয়েন্টিতে এর আগে মাত্র ২টি ফিফটি ছিল এই ব্যাটসম্যানের। এর একটিও বিপিএলের মঞ্চে নয়। প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে ফিফটির দেখা পেয়েছিলেন ফরচুন বরিশালের বিপক্ষে।
সেই ম্যাচে ফিফটি হাঁকিয়ে দল জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন এই ক্রিকেটার। একই কাজ হৃদয় করলেন আজ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচেও।
মিরপুরে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান তুলেছিল কুমিল্লা। জবাবে হৃদয়ের ফিফটিতে ১৪ বল আগে জয় তুলে নেয় সিলেট।
কুমিল্লার পক্ষে এদিন সর্বোচ্চ রান করেন আরেক তরুণ তুর্কি জাকের আলী অনিক। ফিফটি হাঁকিয়ে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। জাকের ছাড়া ডেভিড মালানের ব্যাট থেকে আসে ৩৭ রান।
এদিকে সিলেটের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে হৃদয়ের ব্যাট থেকে। ৩৭ বলে ৩টি চার ও ৪টি ছয়ে এই রান করেন তিনি। এছাড়াও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে অপরাজিত ২৯ রান। চারে নেমে আগের ম্যাচের মতো আজও ক্যামিও খেলেন জাকির হাসান। ১০ বলে ২০ রান করেন তিনি।
কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নেন খুশদিল শাহ এবং মোহাম্মদ নবি। অন্য উইকেটটি নেন আবু হায়দার রনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ