ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ নয়, অন্য কোন দলের হয়ে খেলতে চান রবিন

২০২৩ জানুয়ারি ০৯ ১৫:৩৪:২৬

বাংলাদেশ নয়, অন্য কোন দলের হয়ে খেলতে চান রবিন

তার দল এক ম্যাচে খেলে ফেললেও রবিনের এখনও মাঠে নামা হয়নি। তবে মাঠে নামতে তর সইছে না এই ইংলিশ ক্রিকেটারের। বাংলাদেশের খেলা নিয়মিত অনুসরণ করলেও এই দেশের হয়ে খেলার কোনো ইচ্ছে নেই রবিনের। তার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে মাঠে নামা।

সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকা ডমিনেটরসের এই ক্রিকেটার বলেন, 'আমি বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করি। অনেক ম্যাচ দেখেছি। কিন্তু ওই দেশে (ইংল্যান্ডে) বেড়ে উঠেছি। এসেক্সের হয়ে কাউন্টিতে খেলছি। আমার মনে হয়েছে ভবিষ্যতে সম্ভব হলে এই দেশের হয়েই খেলা দরকার।'

বিপিএলের একটি পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। সুযোগ পেলে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে চান রবিন। এ প্রসঙ্গে খোলাসা করে তিনি বলেন, 'অবশ্যই যাবো, যখন দলের সঙ্গে সিলেটে যাবো। তখন পরিবার ও আত্মীয়-স্বজনকে দেখতে যাওয়ার ইচ্ছে আছে। আমি যাবো আত্মীয়দের দেখতে। সিলেটে গিয়ে আমার বাবার জেলায় খেলা অনেক বড় ব্যাপার হবে।'

বাংলাদেশে নেমেই আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন রবিন। নিজের বাবা-মায়ের কথা বলতে গিয়ে রবিন জানান, 'উনারা খুবই রোমাঞ্চিত। শুধু আমার বাবা-মা-ভাই-বোনই না, বাংলাদেশ ও সিলেটের সবাইও খুশি। তারা আমাকে বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিল। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ