ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়া হাত থেকে প্রোটিয়াদের বাঁচাল বৃষ্টি
৪ উইকেটে ৪৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে প্রোটিয়ারা ১০৬ রান করার পর সিডনি টেস্ট ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। দুই দলই প্রতিদিন বৃষ্টির বাগড়ায় পড়ে। আর ম্যাচের তৃতীয় দিন ভেসে যায় বৃষ্টিতে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে অস্ট্রেলিয়ারাই। কেননা, বাকি দুদিনে ৫ সেশন লড়াই করে ড্র নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
গতকাল রোববার ৬ উইকেটে ১৪৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ডিন এলগারের দল। শুরুতেই ১১ রান করা মার্কো জানসেনের উইকেট হারায় তারা। কেশব মহারাজকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন আগের দিন থেকে অপরাজিত ব্যাটার হার্মার। সর্বোচ্চ ৫৩ রান আসে মহারাজের ব্যাট থেকে। এ ছাড়া হার্মার ১৬৫ বলে করেন ৪৭ রান। অজিদের হয়ে ৪৮ রানে ৪ উইকেট নেন জস হ্যাজেলউড।
আর ৩ উইকেট শিকার করেন প্যাট কামিন্স। ফলোঅনে পড়ে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে এলগারের উইকেট হারায় প্রোটিয়ারা। হ্যানরিক ক্ল্যাসেনও ফিরে যান সাজঘরে। তবে বাকি সময়টা আর কোনো বিপদ ঘটতে দেননি এরউয়ে এবং টেম্বা বাভুমা। এরউয়ে ৪২ এবং বাভুমা ১৭ রানে অপরাজিত থাকেন। সিডনি টেস্টে ফল হবে না জানলে হয়তো প্যাট কামিন্স ১৯৫ রানে অপরাজিত থাকা উসমান খাজাকে ডাবল সেঞ্চুরি করার সুযোগ দিতেন। খাজার যদিও আফসোস নেই।
তিনি বলেন, ‘নামের পাশে ডাবল সেঞ্চুরি থাকলে ভালো লাগত। আমরা মাঠে নামি এসব অর্জনের জন্যই। কিন্তু দিন শেষে তো জয়টাই আসল। ছোট-বড় যারাই এ ম্যাচটা দেখেছে, কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটটা যারা দেখে আসছে, তারা জানে অস্ট্রেলিয়ার খেলায় দল সবকিছুর আগে। আর দলগত খেলাতে এটাই গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ