ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
‘বিপিএলের জন্য এসেছি’
বিপিএলে এবার তারকা ক্রিকেটার খুব বেশি নেই। তবে কিংবদন্তি এই ক্রিকেটারকে পাচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এই ৫৯ বছর বয়সে অবশ্যই তিনি ক্রিকেট খেলবেন না। কোচিং করাতেও তিনি আসেননি। বিসিবির ভিডিও বার্তায় এই ফাস্ট বোলিং গ্রেট জানিয়ে দিলেন তার আসার উদ্দেশ্য, “ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।”
মাঠের মতো বিপিএলে বড় তারকার অভাব আছে ধারাভাষ্য কক্ষেও। অবশেষে একজনকে অন্তত পাওয়া গেল। ধারাভাষ্যকার হিসেবে অবশ্য অ্যামব্রোস খুব পরিচিত বা জনপ্রিয় নন। তবে ক্যারিবিয়ান ক্রিকেটে ইদানিং তিনি নিয়মিতই ধারাভাষ্য দিচ্ছেন।
গত জুন-জুলাইয়ে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধারাভাষ্যকার ছিলেন অ্যামব্রোস। ওই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
“খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশ কিছু ভালো ক্রিকেটার আছে এখানে। ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।”
এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যামব্রোস বাংলাদেশে খেলেছেন স্রেফ দুটি ওয়ানডে, দুটিই ১৯৯৯ সালে। নব্বইয়ের দশকে কোর্টনি ওয়ালশের সঙ্গে মিলে দুর্দান্ত এক পেস জুটি গড়ে তুলেছিলেন তিনি। যদিও দুজনের ধরন ছিল আলাদা।
সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন মনে করা হয় অ্যামব্রোসকে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্পেলগুলোর কয়েকটি করেছেন তিনি। ছন্দে থাকলে তিনি ছিলেন ব্যাটসম্যানদের জন্য বিভীষিকা। ৯৮ টেস্টে ৪০৫ উইকেট শিকার করেছেন তিনি, ১৭৬ ওয়ানডেতে উইকেটে ২২৫টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ