ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

অবশেষে জানা গেল ভয়াবহ দুর্ঘটনায় আহত পান্তের সুস্থ্য হতে যত দিন লাগবে

২০২৩ জানুয়ারি ০৯ ১১:২৫:৪৫

অবশেষে জানা গেল ভয়াবহ দুর্ঘটনায় আহত পান্তের সুস্থ্য হতে যত দিন লাগবে

শুক্রবার প্রায় ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় পান্তের। ২৫ বছর বয়সী ক্রিকেট তারকার সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগবে বলে জানা গিয়েছে। হাসপাতালের পক্ষ থেকে অবশ্য পান্তের বিষয়ে কোনো আপডেট জানানো হয়নি। কারণ ভারতীয় ক্রিকেটারের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের।

'টাইমস অব ইন্ডিয়া' জানিয়েছে, পান্তের অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং মিডিয়াল কোলেটরাল লিগামেন্ট (এমসিএল)- এ দু'টি টিয়ার রয়েছে। দেরাদুন থেকে যখন পান্তকে মুম্বাইতে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হচ্ছিল, বিসিসিআই তখন উল্লেখ করেছিল যে, পান্তের লিগামেন্টে টিয়ার রয়েছে। কিন্তু আঘাতের পরিমাণ নির্দিষ্ট করে কিছু বলেনি তারা। বিসিসিআই-এর সূত্র জানিয়েছে, পান্তের এই চোট সারিয়ে উঠতে এখন চার মাসেরও বেশি সময় লাগতে পারে।

সেই সূত্র থেকে আরও জানা গেছে, ‘শুধুমাত্র যদি এসিএল ছিড়ত, তবে তুলনামূলকভাবে দ্রুত সুস্থ হওয়ার কথা ভাবা যেত। কিন্তু এমসিএল টিয়ারও হয়েছে, তাই সময় বেশি লাগবে। পান্ত যেহেতু একজন উইকেটরক্ষক, সে কারণে এমসিএলের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। কারণ ওকে ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে সারাক্ষণ ঝুঁকে থাকতে হয়। এবং পাশে সরতে হয়, লাফাতে হয়।’

সূত্রটি যোগ করেছে, ‘এখন পর্যন্ত পান্তের প্রাথমিক ফোকাস হচ্ছে, অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের জন্য সময়মতো ফিট হওয়া। ওকে রিহ্যাবের মধ্য দিয়ে যেতে হবে। কিছু ম্যাচ খেলতে হবে এবং নিজেকে পরীক্ষা করার জন্য যথেষ্ট সময় দিতে হবে। লিগামেন্ট তিন-চার মাসের মধ্যে সেরে যেতে পারে। তবে পুরো ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও সময় লাগবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ