ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তৃতীয় সেঞ্চুরি পর সূর্যকুমার কে নিয়ে অবিশ্বাস্য কথা বললেন দ্রাবিড়
দ্রাবিড় যখন ব্যাট-প্যাট তুলে রেখেছেন তখনও সূর্যকুমারের ব্যাট হাতে হাতেখড়িই হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর এক আলাপচারিতায় এই দুজনকে হাসিঠাট্টায় মক্ত হতে দেখা গেছে। দ্রাবিড় ঠাট্টার ছলেই বলেছেন, ‘নিশ্চয়ই আমার ব্যাটিং দেখেনি সূর্য।'
দ্রাবিড় আরও বলেন, '(হাসতে-হাসতে) এখানে এমন একজনের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পেরে ভালো লাগছে। যে নিশ্চিতভাবে ছেলেবেলায় বড় হওয়ার সময় আমায় ব্যাট করতে দেখেনি।’ সূর্যকুমার উত্তরে বলেছেন, ‘আমি দেখেছি।’ দ্রাবিড় জবাবে বলতে থাকেন, 'আমি আশা করছি যে তুমি দেখনি। আমি নিশ্চিত যে তুমি দেখনি।'
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের জয়ের নায়ক সূর্যকুমার। মাত্র ৫১ বলে তার ব্যাট থেকে এসেছে ১১২ রানের অপরাজিত ইনিংস। পুরো ইনিংস জুড়ে ছিল অনেকগুলো দৃষ্টিনন্দন শট। নয়টি ছক্কার সঙ্গে সাতটি চারে নিজের ইনিংস সাজিয়েছেন ভারতের এই ব্যাটার।
এই সেঞ্চুরির ইনিংসের পথে একাধিক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন সূর্যকুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটার হিসেবে ২০০ এর ওপরে স্ট্রাইক রেট নিয়ে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ভারত এই ম্যাচে জয় পেয়েছে ৯১ রানের বিশাল ব্যবধানে। এমন ফর্মের কারণ হিসেবে নিজের খ্যাদ্যাভ্যাসকে কৃতিত্ব দিয়েছেন সূর্যকুমার।
তিনি বলেন, 'আমি সবসময় খেলাটাকে উপভোগ করার চেষ্টা করি। গত বছরেও এমনটা করেছি। যখন বিপক্ষ দল আমাদের ওপর চড়াও হতে চেষ্টা করে আমি ম্যাচ ঘুরিয়ে দেয়ার চেষ্টা করি। আমার পরিবারের কেউ স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিল না। নিজের ডায়েট ঠিক রাখতে আমাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। আমার স্ত্রীও অনেক সাহায্য করেছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ