ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার লিগ ম্যানেজমেন্ট
ইংল্যান্ডের গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির দুর্নীতি দমন বিভাগ এই টুর্নামেন্টটি চলার সময় অনেকগুলো দুর্নীতির অভিযোগ পেয়েছিল। এমনকি ম্যাচ গড়াপেটার অভিযোগও পায় তারা। যদিও ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করলেও আইসিসিকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছে টি-টেনের ম্যানেজমেন্ট।
এক বিবৃতিতে তারা বলেছে, 'দায়িত্বশীল একজন কর্মকর্তা হিসেবে বলছি, আমরা এই আসরটি আন্তর্জাতিক একটি স্টেডিয়ামে আয়োজন করেছি। বিশ্বের সেরা কিছু ক্রিকেটার আমাদের এই আসরে খেলেছে। আমরা স্থানীয় ক্রিকেটারদেরও সুযোগ দিয়েছি, আইসিসি আর এসিসির অফিসিয়ালস এবং রেফারিরা আমাদের ম্যাচ পরিচালনা করে।'
'আমরা ইতোমধ্যেই আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের ওপর আনিত অভিযোগ তদন্তের জন্য বলেছি। আমাদের দুর্নীতির ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে আমরা আইসিসিকে সব ধরনের সাহায্য করব।'
পুরো টুর্নামেন্ট চলার সময় ১৮ মিলিয়ন ডলার বাজি ধরা হয়েছিল বলে আইসিসির একটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে। সেই সূত্র আরও জানায়, এই লিগটি বেটিং কোম্পানিগুলির দ্বারাই স্পনসর করা হয়েছিল।
এছাড়া এই লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকেরাই দলের বোলিং এবং ব্যাটিং কম্বিনেশনগুলি ঠিক করে দিয়েছিলেন বলে সূত্রটি জানিয়েছে। শেষদিকের কার্যকলাপে আরও বিস্ময় জাগে আইসিসির দুর্নীতি দমন বিভাগের।
কেননা এই লিগে খেলতে আসা তারকা ও স্বনামধন্য ক্রিকেটারদের স্বল্প নোটিশে বাদ দেয়া হয়। তদন্ত করতে গিয়ে খেলোয়াড় এবং দলের মালিকদের মধ্যে কিছু সন্দেহজনক কার্যকলাপের আরও কয়েকটি অভিযোগ পায় আইসিসি।
২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর। এই লিগে মোট ৮টি দল অংশ নেয়। ফাইনালসহ এই টুর্নামেন্টে মোট ৩৩টি ম্যাচ হয়। শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় ডেকান গ্ল্যাডিয়েটরস।
আবুধাবি টি-টেন লিগের শেষ হওয়া এই আসরে খেলেছেন সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্র্যাভো, কাইরন পোলার্ড, মঈন আলি, নিকোলাস পুরান, সিকান্দার রাজা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকা ক্রিকেটাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ