ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-টেন লিগে ফিক্সিংয়ের কালো ছায়া, কঠিন সিদ্ধন্ত নিতে যাচ্ছে আইসিসি
মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। প্রায় ২ সপ্তাহ ধরে চলা টুর্নামেন্টে ফাইনালসহ ৩৩টি ম্যাচ খেলা হয়। ফাইনালে ডেকান গ্ল্যাডিয়েটরস ৩৭ রানে নিউইয়র্ক স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে যে, দুর্নীতি দমন শাখা টুর্নামেন্ট চলাকালীন এক ডজনেরও বেশি দুর্নীতির অভিযোগ পেয়েছিল। ম্যাচ গড়াপেটার কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করছে আইসিসি।
বলা হয়েছে যে, টুর্নামেন্ট চলাকালীন প্রায় ১৮ মিলিয়ন ডলার বাজি ধরা হয়েছিল। প্রতিটি ম্যাচে প্রায় ১ মিলিয়ন ডলার করে বাজি হয়।
লিগটি সম্পূর্ণভাবে বেটিং কোম্পানিগুলির দ্বারাই স্পনসর করা হয়েছিল এবং এটি দৃঢ় ভাবে দাবি করা হয় যে, ফ্র্যাঞ্চাইজির মালিকেরা দলের বোলিং এবং ব্যাটিং কম্বিনেশনগুলি ঠিক করে দিয়েছিলেন এবং তারকা ক্রিকেটারদের স্বল্প নোটিশে বাদ দেওয়া হয়। এমনও দেখা গেছে, অনেক ব্যাটারই খারাপ শট খেলে উদ্দেশ্যমূলকভাবে তাদের উইকেট ছুড়ে দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, খেলোয়াড় এবং দলের মালিকদের মধ্যে কিছু সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ পেয়েছিল আইসিসি।
আবুধাবি টি-টেন লিগের শেষ হওয়া ষষ্ঠ আসরে সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, মঈন আলি, ডোয়াইন ব্র্যাভো, কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, সুরেশ রায়নার মতো তারকারা অংশ নেন। এমন একটি লিগে দুর্নীতির অভিযোগ নিঃসন্দেহে তাদের অস্বস্তিতে ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ