ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটে বর্ষসেরা ব্যাটসম্যান ও বোলারের নাম ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করা, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জেতা (২টি) এবং সবশেষ ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা।
এরকম অনেক অর্জন যেমন দেখেছে বাংলাদেশ ক্রিকেট তেমনই চরম ভরাডুবিও দেখতে হয়েছে দেশবাসীকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজে হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াস।
এছাড়াও এশিয়া কাপ এবং ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচও জিততে না পারা। তাই বলাই চলে মিশ্র অনুভূতির এক বছরই কাটিয়েছে টিম টাইগার্স। তবে দলের জয় পরাজয় ছাপিয়ে ব্যক্তিগত পারফরমেন্সের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে ছাপ রেখেছে দেশের কিছু ক্রিকেটাররা। তাদের মধ্য থেকেই বাছাই করা হয়েছে স্পোর্টসআওয়ার ২৪ এর মতে বর্ষসেরা বাংলাদেশী ব্যাটসম্যান এবং বোলার।
নিঃসন্দেহে বর্ষসেরা বাংলাদেশী ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকবেন লিটন কুমার দাস। শুধু দেশে শীর্ষে নয় বিশ্বেরই শীর্ষ পাচে থাকার দাবিদার এই উইকেট কিপার ব্যাটসম্যানের। সব মিলিয়ে ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯২১ রান করেছেন লিটন! ২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশই এই ব্যাটার। লিটনের চেয়ে এগিয়ে রয়েছেন শুধুই পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
এছাড়া বিশ্বের সব বাঘা বাঘা ব্যাটসম্যানরা পিছনে রয়েছেন লিটন দাসের। তৃতীয় স্থানে থাকা শ্রেয়াস আইয়ারের চেয়ে ৩১২ রান বেশি করেছেন লিটন দাস। নিঃসন্দেহে ২০২২ সালে দেশের ক্রিকেটের তথা বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা পারফর্মার লিটন কুমার দাস। বর্ষসেরা বাংলাদেশী বোলার নিঃসন্দেহে তাসকিন আহমেদ। বছর শুরু করেছিলেন মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে। ১২ বলের
ব্যবধানে চার উইকেট নিয়ে এবাদত হোসেন ম্যাচের প্রেক্ষাপট বদলে ফেলায় লাইম লাইটের বাইরে চলে যায় তাসকিন। তবে পুরো ম্যাচ জুড়ে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের পরিপ্রেক্ষিতেই উইকেটগুলো শিকার করতে পারে এবাদত। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করে ইবাদতকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন তাসকিন।
নিউজিল্যান্ডের বিপক্ষে পার্শ্ব চরিত্রে থাকা তাসকিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বনে যান ম্যাচের মহানায়ক। প্রথম ওয়ানডেতে ৩১৪ রানের বড় সংগ্রহ পেলেও দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ব্যাটিং লাইনআপের বিপরীতে টার্গেটটি কতটা সুরক্ষিত এ ব্যাপারে যথেষ্ট দুশ্চিন্তার অবকাশ ছিল। তবে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ম্যাচটি বেশ অনায়াশেই জিতে যায় লাল সবুজ ধারীরা। দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হারতে হয় টাইগারদের, তাসকিনের পারফরমেন্সও ছিল হতাশাজনক পুরো ম্যাচে উইকেট শূন্য ছিলেন এই পেসার।
তবে ছন্দপতন হওয়ার পরমুহুর্তেই পুনরায় ছন্দ ফিরে পান তাসকিন। সিরিজ নির্ধারণী ম্যাচে যে পারফরম্যান্স করেছেন তা এখনো চোখে ভেসে রয়েছে হাজারো ক্রিকেট সমর্থকের। ৯.১ ওভার বল করে ৩৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তাসকিন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারকে একপ্রকার ধ্বংসই করে দেন ডান হাতি এই পেসার। উইজডেনের বর্ষসেরা শীর্ষ ৫ বোলিং স্পেলের মধ্যে জায়গা করে নিয়েছে তাসকিনের এই পারফরমেন্সটি।
বিশ্বকাপেও দুর্দান্ত এক তাসকিনকেই দেখা গিয়েছে। বল হাতে প্রতিপক্ষ শিবিরকে সবসময় এক ধরনের আতঙ্কে রাখতেন এই পেসার। বিশ্বকাপের এক সময় শীর্ষ উইকেট শিকারিও ছিলেন তাসকিন। তবে দল বেশি দূর যেতে না পারায় খুব বেশি এগোতে পারেননি তিনিও। বছর শেষে লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ ছিলেন ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্টে টাইগারদের সেরা পারফর্মার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ