ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

আইসিসির থেকে বিশাল সুখবর পেল সিকান্দার রাজা

২০২৩ জানুয়ারি ০১ ১৫:৩৪:১০

আইসিসির থেকে বিশাল সুখবর পেল সিকান্দার রাজা

রাজার জন্য বছরটি ছিল স্মরণীয়ই। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের নতুন উত্থানের অন্যতম নায়ক তিনি। তিন সংস্করণে ৩৯ ম্যাচে এই অলরাউন্ডারের সংগ্রহ ১৩৮০ রান আর অফস্পিনে উইকেট নিয়েছেন ৩৩টি।

টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সংস্করণেই করেন ৬০০-এর বেশি রান। রান তাড়ায় বাংলাদেশের বিপক্ষে দুটি সেঞ্চুরিতে দলকে জয় এনে দেন, আরেকটি ইনিংসে ভারতকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। টি-টোয়েন্টিতে এ বছর ১৫০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, বোলিংয়ে ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.১৩ করে রান।

উল্লেখ্য বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন রাজা ছাড়াও বাবর আজম, অ্যাডাম জাম্পা ও শাই হোপ। টি-টোয়েন্টিতে রাজা ছাড়াও আছেন মোহাম্মদ রিজওয়ান, স্যাম কুরান ও সূর্যকুমার যাদব। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রাজার সাথে আছেন, বাবর আজম, বেন স্টোকস ও টিম সাউদি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ