ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

"২০২৩ সাল হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় বছর"

২০২৩ জানুয়ারি ০১ ১৫:২৬:০৯

"২০২৩ সাল হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় বছর"

দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বিএসপিএ সাকিব আল হাসানকে শুক্রবার বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি দিয়েছে। যেখানে উপস্থিত থেকে সাকিব আল হাসান এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অতঃপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন বছরের নতুন লক্ষ্য সম্পর্কে পুরনো কথাটাই বললেন সাকিব। ২০২৩ সাল তিন ফরম্যাটের জন্যই দেশের সেরা বছর হবে দাবি করে সাকিব বলেন,

“আমি শেষ সংবাদ সম্মেলনে যেটা বলেছি, ২০২৩ সালটা আমি মনে করি আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য ইতিহাসের সেরা বছর হবে। এটা আমি বিশ্বাস করি, মনেপ্রাণেই বিশ্বাস করি এমনটা হবে। আর এটা শুধু একটা ফরম্যাটে না, তিনটা ফরম্যাটেই।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ