ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলে নিজের দলে যে পজিশানে খেলবেন মেহেদী হাসান মিরাজ
এর আগে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছিলেন টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি। তাইতো এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ও সেঞ্চুরি করতে চান মেহেদী হাসান মিরাজ। আর সেটি হতে পারে আসন্ন বিপিএলেই।
আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই টুর্নামেন্টে ওপেনার হিসেবেই দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।
গত বছর ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েও বেশ আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। ওপেনার সংকটের কারণে সাব্বির রহমানের সাথে বেশ কয়েকটি ম্যাচে ওপেনিং করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটি আর চালিয়ে যায়নি টিম ম্যানেজমেন্ট।
তবে বিপিএলে ওপেনার হিসেবে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে এমনটাই জানিয়েছেন তিনি। আর তেমনটি হলে বিপিএলে সেঞ্চুরি করতে চান তিনি।গতকাল প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে মেহেদী হাসান মিরাজ বলেন,
“টি–টোয়েন্টির সেঞ্চুরির জন্য ওপেনিং বা ওপরের দিকে ব্যাটিং করা দরকার। দোয়া করবেন শীঘ্রই যেন হয়ে যায়।”
“এখানে আমার অধিনায়ক সাকিব ভাই আছেন। ভাই বলেছেন বিপিএলে ওপেন করাবেন। দোয়া করবেন, এবার যেন টি–টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিটা করতে পারি।”
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫ ম্যাচে ওপেন করেছেন মিরাজ। যার সর্বশেষটি অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। এরপর অবশ্য অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচই খেলেছেন একটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে নেমেছিলেন ছয় নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ