ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চমক দিয়ে বিপিএলে ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাম ঘোষণা
তবে এবার বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজি নিয়ে হয়েছে নানা নাটকীয়তা। ড্রফটের আগের দিনেও চূড়ান্ত ছিলনা ঢাকার ফ্রাঞ্চাইজি। যার প্রভাব পড়েছে দল গঠনেও।বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে দেশি ক্রিকেটারদের ওপর নির্ভর করে দল গঠন করেছে ঢাকা ডমিনেটরস।
মূলত বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজিতে প্রতিবার দেখা যায় একাধিক তারকা খচিত ক্রিকেটারকে। কিন্তু এবার একাধিকবার মালিকানা পরিবর্তন হওয়ার কারণে বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজিতে নেই তেমন কোন বিদেশী তারকা ক্রিকেটার। ড্রফটের আগে দুইজন এবং ড্রফট থেকে চারজন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকা।
এর মধ্যে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার কারণে বিপিএলে খেলতে পারবেন না লংকান ক্রিকেটার চামিকা করুণারাত্নে। দলে বিদেশি ক্রিকেটারদের ঘাটতি থাকলেও একাধিক দেশীয় তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজি।
যেখানে বর্তমান সময় জাতীয় দলের সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদকে আগেই দলে নিয়েছিল ঢাকা। এরপর ড্রফট থেকে মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলামকে দলে নিয়েছে তারা। এছাড়াও ঢাকা দলে রয়েছে জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।
এদের মধ্যে অলক কাপালি, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন, মিজানুর রহমান, আরিফুল হক, মুক্তার আলী। তাদের সবারই বিপিএলে একাধিক আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও পাকিস্তানের শান মাসুদ এবং আহমেদ সেজাদ থাকায় ব্যাটিংয়ে আরো কিছুটা শক্তিশালী হয়েছে ঢাকা।
তবে ঢাকাকে সমস্যায় পড়তে হবে তাদের অধিনায়ক নির্বাচন নিয়ে। যদিও বাতাসে ভাসছে ঢাকা ডমিনেটরসের অধিনায়ক হচ্ছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তবে এখনো এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি ঢাকা ডমিনেটরস।
তাসকিন ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মোঃ মিঠুন এবং সৌম্য সরকার। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগ সহ বর্তমানে বাংলাদেশে এ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মোঃ মিঠুন। তাই তার কাঁধে দায়িত্ব ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ঢাকা ডমিনেটরস : তাসকিন আহমেদ, চামিকা করুণারাত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা), মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), অলক কাপালি, মনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, উসমান গণি (আফগানিস্তান) ও সালমান ইরশাদ (পাকিস্তান)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ