ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আইপিএল খেলা নিয়ে এবার অবিশ্বাস্য মন্তব্য করলেন লিটন দাস
নিলামে প্রথম ডাকে দল পায়নি লিটন । দ্বিতীয় ডাকে কপাল খুলে বাংলাদেশের তারকা ক্রিকেটারের। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। যেখানে সঙ্গী হিসেবে পাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
গত ২৩ ডিসেম্বর কোচিতে যখন নিলাম চলছিল লিটন তখন মাঠে। ঢাকায় ভারতের বিপক্ষে খেলছিলেন দ্বিতীয় টেস্ট। পুরো বছর দূর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ব্যাটার। এ বছর সব ফরম্যাট মিলে ১৯২১ রান তার ব্যাটে। পাকিস্তানের বাবর আজমের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। আর বছরের শেষদিক সে ধারাবাহিকতার পুরষ্কার পেলেন আইপিএল থেকে ডাক পেয়ে। নিজেকে আরও বেশি পরিণত ক্রিকেটার বানাতে বিশ্বের সেরা ক্রিকেটারদের মিলন মেলায় যোগ দিচ্ছেন।
তাদের সাথে অভিজ্ঞতা বিনিময়কে ক্যারিয়ারের বড় পদক্ষেপ হতে পারে বলছেন এ উইকেটরক্ষক ব্যাটার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেন, আইপিএলের ম্যাচগুলো থেকে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ আছে ।
লিটন বলেন, 'আইপিএল একটি বিশাল প্ল্যাটফর্ম এবং আপনি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো খেলতে পারেন এখানে। বিশ্ব ক্রিকেটের কিছু বড় নামের সাথে ড্রেসিং রুম শেয়ার করা আমাকে অনেক সাহায্য করবে । কারণ আপনি তাদের চিন্তা ও মনসতাত্ত্বিক বিষয় সম্পর্কে যত বেশি জানবেন আপনার পক্ষে তত ভাল।'
খেলোযাড়দের সাথে অভিজ্ঞতা বিনিময় ও যোগাযোগের ফলে নিজের দক্ষতা বাড়বে বলে মত লিটন দাসের। 'একবার যদি আপনি তাদের সাথে যোগাযোগ তৈরি হয় এটি আমাকে আমার খেলা আরও ভাল খেলতে এবং আমার মানসিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে।।' যোগ করেন তিনি ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ