ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএল নবম আসরে প্রাইজমানি যত কোটি টাকা
প্রাইজমানির অর্থ বাড়লেও প্রযুক্তিগত দিক থেকে আগের মতো পিছিয়ে আছে বিপিএল। এবারও শুরু থেকে নেই ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)।
বিশ্ব ক্রিকেটে চলমান ব্যস্ততায় ডিআরএস পেতে চ্যালেঞ্জের মুখে বিসিবি। যদিও এলিমিনেটর ম্যাচগুলোতে পাওয়া যাবে বলে জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক।
আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ডিআরএসের ব্যাপারটা হলো, এটা এলিমেনেটরে থাকবে। তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে কমপ্লিট ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করতেছি।’
‘যেটা গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্শনের ডিআরএস থাকবে। যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।’
গত আসরে প্রাইজমানি নিয়ে কম বিতর্কিত হয়নি বিপিএল। তবে এবার দ্বিগুণ করা হয়েছে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের জন্য প্রাইজমানি।
চ্যাম্পিয়ন দল পাবে এক কোটির পরিবর্তে দুই কোটি। অন্যদিকে রানার্স আপ দলও ৫০ লাখের পরিবর্তে পাবে এক কোটি টাকা।
টুর্নামেন্ট সেরা পাবে ১০ লাখ টাকা। যেখানে সেরা ব্যাটার, বোলারের জন্য বরাদ্দকৃত অর্থও বাড়বে বলে আভাস দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক।
প্রাইজমানি নিয়ে মল্লিক জানান, ‘ম্যান অব দ্য সিরিজ হয়তো ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। সেরা বোলার, সেরা ব্যাটারকে ভালো একটা এমাউন্ট দেওয়া…এরকম একটা চিন্তা আছে।’
‘প্রাইজমানিটা বাড়িয়েছি। চ্যাম্পিয়ন দল দুই কোটি রেখেছি আমরা। রানার্স আপ এক কোটি। এভাবে করে মোট ৪ কোটি টাকা থাকবে প্রাইজমানি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ