ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পন্থকে চেনেন না সেই বাস চালক সুশিল কুমার
শুক্রবার ভোরে গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার রিশাভ পন্থ। তাতেই ঘটে বিপত্তি। দুর্ঘটনায় চোট পেয়েছেন পন্থ। তাঁর মাথায়, পিঠে, হাঁটুতে চোট রয়েছে। তাঁর এমআরআই করা হয়েছে। অস্ত্রোপচারও করা হবে।
শুক্রবার রাতে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডান হাঁটুর লিগামেন্টের চোট এবং ডান গোড়ালির চোটের জন্য ‘স্প্লিনটেজ’ (অত্যাধুনিক প্লাস্টার) দেওয়া হয়েছে। হাসপাতালের তরফে বিকেলে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে পন্থের অবস্থা স্থিতিশীল।
তিনি জেগে আছেন। পন্থের ডান কব্জির অনেকটা অংশ ছড়ে গিয়েছে। কপাল এবং চোখের ভ্রুর উপরে ক্ষত তৈরি হয়েছে। পিঠেও বেশ কিছু ক্ষত রয়েছে। তবে পান্তের দুর্ঘটনা নিয়ে নানা কিছু অনুসন্ধানেই বেরিয়ে আসে সুশিল কুমারের কথা।
দুর্ঘটনায় কবলে পড়ার পর তিনি সবার প্রথমে এগিয়ে গিয়েছিলেন এবং গাড়ি থেকে বের করে এসেছিলেন। এক গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে দুর্ঘটনার সময়ের বর্ণনা দেন বাস চালক সুশিল কুমার।
“আমি হরিয়ানা রোডওয়েজের চালক। ভোর ৪টা ২৫ মিনিটে বাস নিয়ে হরিদ্বার থেকে রওনা হই আমরা। পথে এগোচ্ছিলাম, হঠাৎ দেখি প্রচণ্ড গতিতে আসা একটি গাড়ী ভারসাম্য হারায় এবং ডিভাইডারে আঘাত করে। ধাক্কা লেগে গাড়ীটি রাস্তার উল্টো দিকে ছিটকে পড়ে, যে পথ দিল্লির দিকে গেছে।”
“বিকট শব্দে গাড়িটি রাস্তার দ্বিতীয় লেনে পড়ে যায়। এটা দেখে আমি বাস ব্রেক করি। গাড়ীটি থেকে তখন আগুনের ফুলকি বের হচ্ছে। আমি আর কন্ডাক্টর তাই দ্রুত ছুটে গিয়ে তাকে গাড়ী থেকে বের করি। ততক্ষণে গাড়ীতে আগুন ধরে গেছে। এরপর আরও তিনজন লোক আসে এবং আমরা তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাই।”
সুশিল জানালেন, গাড়ী থেকে বের করার পরও তিনি বুঝতে পারেননি, আহত মানুষটি দেশের বড় এক তারকা। “ন্যাশনাল হাইওয়ের নম্বরে ফোন করি আমি, কেউ ধরেনি। এরপর পুলিশকে ফোন করি। কন্ডাক্টর ততক্ষণে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে। আমরা তাকে জিজ্ঞেস করতে থাকি যে ভালো আছে কি না। পানি পান করতে দেই।”
“একটু সামলে নিয়ে সে জানায় যে সে রিশাভ পান্ত। আমি ক্রিকেট দেখি না ততটা, তাই তাকে চিনতাম না। কিন্তু আমার কান্ডাক্টর তখন আমাকে বলল যে, ‘সুশিল… সে জাতীয় দলের ক্রিকেটার।”
“সে (পান্ত) তার মায়ের নম্বর দিল আমাকে। আমরা কল করে ধেখি ফোন বন্ধ। ১৫ মিনিট পর অ্যাম্বুলেন্স আসে। আমরা তাকে সেটায় তুলে দেই… তাকে জিজ্ঞেস করি যে গাড়ীতে সে একাই ছিল কি না। সে জানায় যে আর কেউ নেই।”
পন্থকে উদ্ধার করায় সেই সব মানুষকে সম্মান জানাবে ভারতের কেন্দ্রীয় সরকার। এমনটাই ভারতের উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার। অশোক বলেন, “পথ দুর্ঘটনার সময় সাহায্য করতে এগিয়ে আসার জন্য উৎসাহ দিতেই এই ‘গুড সামারিটান’ প্রকল্প।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ