ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
"এটা আমি বিশ্বাস করি। মনেপ্রাণেই বিশ্বাস করি এমন কিছুই হবে"
ক্রিকেটীয় ক্যালেন্ডারে ২০২৩ সালে বাংলাদেশের ব্যস্ত সূচি। শুরুর দিকটায় একটু ফাঁকা সময় থাকলেও যত সময় গড়াবে বাংলাদেশ দলের ব্যস্ততা ততই বাড়বে। অনেকগুলো সিরিজের পাশাপাশি এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে, আবার আছে ওয়ানডে বিশ্বকাপ।
ওয়ানডেতে বাংলাদেশ ভালো দল বলে নতুন বছরকে নিয়ে আশায় বুক বাঁধছেন ক্রিকেট ভক্তরা। এবার সাকিবও আশা প্রকাশ করলেন, সমর্থকদের মুঠো ভরে সাফল্য এনে দেওয়ায়।
বিএসপিএর অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমি মনে করি ২০২৩ সাল আমাদের ক্রিকেটে অন্যতম সেরা বছর হবে। এটা আমি বিশ্বাস করি। মনেপ্রাণেই বিশ্বাস করি এমন কিছুই হবে। সেটা শুধু এক ফরম্যাটে না, তিনটা ফরম্যাটেই।'
এ সময় সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।'
বিএসপিএর হীরকজয়ন্তীতে সাকিব নির্বাচিত হয়েছেন দেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবে। অভিনব এই অর্জনে অভিভূত হয়ে সাকিব জানান, 'যেহেতু আমরা স্পোর্টসের মানুষ, স্পোর্টসের মাধ্যমে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই বড় লক্ষ্য হওয়া উচিৎ। অবশ্যই, এটা আরও বেশি দায়িত্বশীল করবে। সবচেয়ে বেশি প্রেরণা দিবে। যেকোনো স্বীকৃতিই খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ