ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বর্ষসেরা স্পেলের ৫ জনের তালিকায় জায়গা পেল এক বাংলাদেশি তারকা ক্রিকেটার
এ বছর জুলাইয়ে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ওভার ২ বল করে মাত্র ১৯ রানে ৬ উইকেট শিকার করেছিলেন জাসপ্রিত বুমরাহ। ঐ ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করে বুমরাহ স্বাগতিকদের গুটিয়ে দিয়েছিলেন মাত্র ১১০ রানে। ম্যাচটি ভারত জিতে নেয় দশ উইকেটে। তালিকার দ্বিতীয় স্থানে আছে ইংলিশ পেসার রিস টপলি।
ইংল্যান্ড-ভারত মধ্যকার ঐ সিরিজের পরের ম্যাচেই আগুন ঝরান টপলি। ৯ ওভার ৫ বলে মাত্র ২৪ রান দিয়ে টপলি শিকার করেন ৬ ভারতীয় ব্যাটসম্যানের উইকেট। তার বোলিং নৈপুণ্যে ভারতকে ১০০ রানে হারায় ইংল্যান্ড।
বুমরাহ-টপলির পরেই আছে বাংলাদেশের তাসকিন আহমেদের পারফরম্যান্স। মার্চে সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ ওভারে ৩৫ রান দিয়ে তাসকিন শিকার করেছিলেন পাঁচ উইকেট। তার বোলিংয়ে ধসে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, মাত্র ১৫৬ রানেই অলআউট হয় তারা। ম্যাচটি ৯ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জেতার স্বাদ পায় বাংলাদেশ।
চার নম্বরে আছে জিম্বাবুয়ের স্পিনার রায়ান বার্লের পাঁচ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের ম্যাচে মাত্র ১০ রানে পাঁচ উইকেট শিকার করেছিলেন রায়ান বার্ল। তার ঘূর্ণির ফাঁদে পড়ে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ১৪৬ রান করে। তিন উইকেটে ম্যাচটি জিতেছিল জিম্বাবুয়ে।
তালিকার পঞ্চম স্থানে আছে আরেক লেগ স্পিনার অ্যাডাম জাম্পার স্পেল। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন জাম্পা। জাম্পার বোলিং ঝলকে মাত্র ১৯৫ রানের পুঁজি নিয়েও অজিরা ম্যাচ জিতেছিল ১১৩ রানের বিশাল ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ