ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অধিনায়কের নাম সহ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি
আগামী ১৩ জানুয়ারি থেকে পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
বাংলাদেশের ১৫ জনের দলে আছেন লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটকিপার-ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার।
তিনজনেরই সর্বশেষ নিউজিল্যান্ড সফরে আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে। জাতীয় দলের সঙ্গে থাকলেও অবশ্য ম্যাচ খেলেননি পেস বোলিং অলরাউন্ডার অধিনায়ক দিশা।
বিসিবির নির্বাচক মঞ্জুরুল ইসলাম এ দল নিয়ে বেশ আশাবাদীই। বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘দুই বছর ধরেই একসঙ্গে আছে, এমন একটি দলকেই নির্বাচন করেছি আমরা। ফলে দলীয় সমঝোতা ও সংহতি দারুণ।’
দলের প্রস্তুতি নিয়েও খুশি মঞ্জুরুল ইসলাম, ‘অধিনায়ক দিশা বিশ্বাস, রাবেয়া, মারুফা আক্তার ও দিলারা আক্তার নিউজিল্যান্ডে সিনিয়র দলের হয়ে সফর করেছে, তিনজন তো আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছে।
মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে আমাদের অনূর্ধ্ব-১৯ দল পাঁচটি ম্যাচ খেলে সব কটিতেই জিতেছে। প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এ দল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আত্মবিশ্বাসী আমি।’
আগামী ১ জানুয়ারি জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের ক্যাম্পে ঢোকার আগে নিজেদের উদ্যোগে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র।
মূল টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৯ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, পরের প্রস্তুতি ম্যাচটি ভারতের বিপক্ষে ১১ জানুয়ারি। মূল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ম্যাচ ১৪ জানুয়ারি, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলদিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ