ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
একাধিক চমক দিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি
আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার। তিন জনেরই অভিষেক হয়েছে বাংলাদেশ নারী দলের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে। টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে থাকছেন দিশা বিশ্বাস।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। বয়সভিত্তিক এ দল নিয়ে বেশ আশাবাদী নির্বাচক মঞ্জুরুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘দুই বছর ধরেই একসঙ্গে আছে, এমন একটি দলকেই নির্বাচন করেছি আমরা। ফলে দলীয় সমঝোতা ও সংহতি দারুণ।’
ঢাকা থেকে আগামী ১ জানুয়ারি জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের ক্যাম্পে ঢোকার আগে নিজেদের উদ্যোগে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ১৪ জানুয়ারি, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের দলঃ
দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।
স্ট্যান্ডবাইঃ সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ