ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিদায়ের সময় সাকিব তামিমদের নিয়ে যা বললেন ডমিঙ্গো
তার অধীনে ২২ টেস্ট খেলেছে বাংলাদেশ দল, এর মধ্যে পেয়েছে তিনটি জয়, ১৭ হারের সঙ্গে ড্র এসেছে কেবল দুই ম্যাচে। এর মধ্যে ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারানোর মতো ঘটনাও। এছাড়া ৩০ ওয়ানডের ২১টিতে জয় পেয়েছে দল। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়েছে সিরিজ।
টি-টোয়েন্টিতেও ডমিঙ্গোর অধীনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারায় বাংলাদেশ। এবার আনুষ্ঠানিকভাবেই ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষ হয়ে গেছে। পদত্যাগপত্রে সাকিব আল হাসানদের শুভকামনা জানিয়েছেন ডমিঙ্গো।
তার দায়িত্ব ছাড়ার বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘পদত্যাগ করেছে, এটা ঠিক আছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের। এখানে কোনো কারণ দেখায়নি, সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এরজন্য। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে। ’
বাংলাদেশের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আসবে তারা। এক মার্চ থেকে শুরু হবে তিন ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগেই নতুন কোচ দেখা যাবে কি না জানতে চাওয়া হয় জালালের কাছে।
জবাবে তিনি বলেন, ‘অবশ্যই দেখতে পাবেন। ইংল্যান্ডের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ