ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
হাতুড়ি-ডমিঙ্গো পরিসংখ্যানের বিচারে যিনি বাংলাদেশের সেরা কোচ
পরিসংখ্যানের হিসেবে দেশের সর্বকালের সেরা কোচ মনে করা চণ্ডীকা হাতুড়ি সিংহের চাইতেও এগিয়ে রয়েছেন ডমিঙ্গো। টাইগারদের প্রিয় ফরমেট ওয়ানডে দিয়েই তুলনাটা শুরু করা যাক। ২৫টি ওয়ানডে জিততে যেখানে হাতুড়ি সিংহের লেগেছিল ৫১ ম্যাচ সেখানে ৩০ ম্যাচেই ২১ জয়ের মালিক বনে যান ডমিঙ্গো। টেস্টর হিসেবে অবশ্য বেশ পেছনে পড়ে আছেন ডমিঙ্গো। টেস্টে হাতুড়ি সিংহের অধীনে ছয় জয় এবং ১১ পরাজয়ের সাক্ষী হতে হয় বাংলাদেশের।
অপরদিকে ডমিঙ্গোর অধীনে ১৭টি পরাজয় এবং মাত্র তিনটি জয় পায় বাংলাদেশ। সাদা বলের হিসেবে টাইগারদের দুর্বলতম সংস্করণ টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতেও ডমিঙ্গোর চেয়ে পিছিয়ে হাতুরু। ডমিঙ্গোর অধীনে খেলা ৪৬ ম্যাচের ১৯ টিতেই জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৭টি ম্যাচ। অপরদিকে শ্রীলঙ্কান মাস্টারমাইন্ডের অধীনে খেলা ২৯ ম্যাচের ১০টিতে জয় বাংলাদেশের। হার স্বীকার করতে হয়েছে ১৭ টিতে। অর্থাৎ পরিসংখ্যানের হিসাব করা হলে নির্দ্বিধায় এগিয়ে রয়েছে ডমিঙ্গো।
দক্ষিণ আফ্রিকান এই কোচের বিপক্ষে অনেকেই হয়তো এখন বেশ কিছু খোঁড়া যুক্তি দাঁড় করাবে। তবে ক্রিকেটে একটি প্রবাদ রয়েছে, পরিসংখ্যান কখনোই মিথ্যা কথা বলে না, এবং ডমিঙ্গোর পক্ষে খোদ পরিসংখ্যানই কথা বলছে। ক্রিকেটারদের উপর যথেষ্ট কর্তৃত্ব দেখাতে পারেন না কিংবা দলকে কড়া শাসনে রাখেন না এরকম বেশ কিছু অভিযোগ বিসিবির পক্ষ থেকে উঠানো হয়েছে দক্ষিণ আফ্রিকান এই কোচের বিপক্ষে।
তবে ব্যাপারটি এভাবেও চিন্তা করা যায় হয়তো কড়া শাসনে রাখা কিংবা কর্তৃত্ব বজায় রেখে কাজ করাতে বিশ্বাসী নয় ডমিঙ্গোর। হয়তো তার ব্যক্তিত্বটাই কিছুটা অন্যরকম, ক্রিকেটারদের ভয়ভীতির মধ্যে রাখতে হবে বিসিবির এমন ধারনাটাই হয়তো ভুল। বর্তমান সময়ের ক্রিকেটে কোচ প্রায় বন্ধুর মতো, তবে এই আধুনিক যুগেও নব্বই দশকের ফর্মুলায় বিশ্বাসী বিসিবি। তাদের মতে কড়া হেডমাস্টারের ভূমিকায় থাকতে হবে প্রধান কোচদের।
বিসিবির সাথে ডমিঙ্গোর মন মানসিকতা মিলে না এই একটি কারণে তাকে ব্যর্থ বলাটা ঠিক কতটা শ্রেয়? হয়তো তার মতো করে তাকে কাজ করার সুযোগটি দেওয়া হয়নি। প্রতিনিয়তই হয়তো ক্রিকেটারদের চাপে রাখার নির্দেশ দেওয়া হতো দক্ষিণ আফ্রিকান এই কোচকে। শেষ পর্যন্ত না হতে পারলেন বিসিবির চাহিদার সেই কড়া হেডমাস্টার না হতে পারলেন ক্রিকেটারদের পরম বন্ধু। দিনশেষে ডমিঙ্গো বাংলাদেশে কেন সফল হতে পারেননি তা সাধারণ জনগণের কাছে অজানাই থাকবে। তবে ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষে তাকে সফল বলা না গেলেও ব্যর্থ বলাও যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ