ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
দারুন ফর্মে থাকা মিরাজকে অন্যরকম চ্যালেঞ্জ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার
খুব বেশি রানের লক্ষ্য দিতে না পারলেও তৃতীয় দিন শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে ভারতকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। লোকেশ রাহুলকে সাকিব আল হাসান ফেরানোর পর দারুণ বোলিং করেছেন মিরাজ। একাই ফেরান শুভমান গিল, কোহলি এবং পূজারাকে। বাংলাদেশ নাইটওয়াচম্যানের আশায় থাকলেও সেটা এসেছিল অনেকটা পরে।
নাইটওয়াচম্যান হিসেবে অশ্বিনকে প্রত্যাশা করলেও সেদিন এসেছিলেন জয়দেব উনাদকাট। সেদিন সন্ধ্যায় সাঁতার কাটার সময় অশ্বিনকে এমনটা জানান লিটন দাস ও মিরাজ। সেসময় তাদের কথোপথন চলে বেশক কিছুক্ষণ। নিজের ইউটিউব চ্যানেলে সেসব প্রকাশ করেছেন অশ্বিন নিজেই। শুরুতে উপহাস হওয়ার ভয়ে থাকলেও অশ্বিনকে সেটা করেননি লিটন ও মিরাজ। যে কারণে তাদের দুজনকে ভালো ছেলে বলে আখ্যা দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘আমি জানতাম পরেরদিন আমাকে ব্যাটিং করতে হবে। আমি সেভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিলাম। তারা (মিরাজ এবং লিটন) দুজন সেখানে সাতার কাঁটতেছিল। ভেবেছিলাম ওরা হয়তো আমাকে উপহাস করবে নয়তো বাংলায় কিছু বলবে। কিন্তু ওরা দুজন খুবই ভালো। ওরা আমাকে এসে বলল, ‘স্বাগতম অ্যাশ ভাই। আমরা ভেবেছিলাম তুমি আজ নাইটওয়াচম্যান হিসেবে আসবে। কিন্তু আসলে না কেন?’
মিরপুরের উইকেট ধীরগতির ও টার্নিং হওয়ায় ব্যাটারদের জন্য বরাবরই চ্যালেঞ্জিং। বিশেষ করে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে বেগ পেতে হয় ব্যাটারদের। মিরপুরে চেজ করা যে সহজ নয় সেটা অশ্বিনকে মনে করিয়ে দিচ্ছিলেন লিটন-মিরাজ। তবে ভারতের ব্যাটিং গভীরতাকে টপকে জেতা যে সহজ হবে না সেটাও জানতেন তারা। তবে মিরাজকে অশ্বিনকে বলেছিলেন, ৩৫ ওভার হলে ব্যাটাররা সুবিধা পাবে।
কথোপকথনের বাকি অংশ তুলে ধরে অশ্বিন বলেন, ‘যাই হোক আগামীকাল তোমাকে আসতেই হবে। তোমার উইকেটটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওরা আমাকে স্লেজিং করতে শুরু করেছিল। আমি তখন ওদের রিপ্লাই দেই ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। তারা বলে, ‘তোমাদের ব্যাটিং গভীরতা অনেক। আমাদের জন্য এটা সহজ হবে না। তবে একটা কথা বলতে পারি মিরপুরে চতুর্থ ইনিংসে যেকোন রান চেজ করা সহজ না।’
‘আমি মিরাজকে বলেছিলাম ভাই, ৩৫ ওভার পর্যন্ত অপেক্ষা করো। বল যদি একবার পুরোনো হয় তাহলে যেকোনো কিছু হতে পারে। আমি ওকে মনে করিয়ে দেই যে, কীভাবে বলের পরিস্থিতি ও স্লো পিচের গতিপ্রকৃতি ৩৫ ওভারের পরে ব্যাটসম্যানদের সামনের ও পিছনের পায়ে শট খেলার অনুমতি দেয়। ওরা বলে দেখা যাক কি হয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ