ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টাইগারদের জন্য যে কোচ খুঁজছে বিসিবি
বুধবার (২৮ ডিসেম্বর) টাইগার কোচিং প্যানেল থেকে ডোমিঙ্গোর বিদায় ও নতুন কোচ খোঁজার প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানে তিনি জানিয়েছেন, তিন ফরম্যাটের জন্য মোট দুইজন কোচ খুঁজছে বোর্ড।
জালাল ইউনুস, ‘ইংল্যান্ড সিরিজের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে চূড়ান্ত হোক, তারপর প্রকাশ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে। টি টোয়েন্টির জন্য একজন, টেস্ট এবং ওয়ানডের জন্য আরেকজন কোচ।’
তিনি আরও বলেন, ‘আমাদের আগেই প্ল্যান ছিল টি-টোয়েন্টিতে আলাদা কোচ রাখবো। বোর্ড প্রেসিডেন্টও আগে এটা বলেছেন। উনি এটাও বলেছেন লম্বা সময় চিন্তার জন্য, কোচিং সিস্টেমটা একটা ট্র্যাকে আনার জন্য পারফরম্যান্স ম্যানেজার নিয়োগ দেবে। সে বাংলাদেশের অভার অল ক্রিকেটটা নিয়ে কাজ করবে। এবং সে আমাদের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেবে, লম্বা সময়ের জন্য পরিকল্পনা দেবে।’
এদিকে ডোমিঙ্গোর পদত্যাগের বিষয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘ডোমিঙ্গো গতকাল (মঙ্গলবার) রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়ে পদত্যাগ করেছেন। তবে তিনি এখানে কোনো কারণ দেখায়নি। বোর্ড তাকে সাপোর্ট দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে সে। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে সে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ