ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এক টাইগার ক্রিকেটারের জন্য হতাশ অশ্বিন
ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন লিটন দাস। অভিষেকেই ৪৪ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। এই ইনিংসটাকে বড় কোনো অর্জন হিসেবে দেখার হয়তো সুযোগ নেই। তবে এই ইনিংসে তার যে ৮টি চার এবং একটি ছক্কার মার ছিল। তা ছিল চোখ জুড়ানো।
সাদা পোশাকের ক্রিকেটে এমন রঙিন অভিষেকের পর সাদা বলের ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দ্রুতই। ওয়ানডেতে নিজের অভিষেক সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের বিপক্ষে, সেটাও আবার এশিয়া কাপের ফাইনালে। আর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার করা দুর্দান্ত হাফ সেঞ্চুরিটিও ছিল মনে রাখার মতো।
শুধুই ভারত নয়, ক্যারিয়ারজুড়েই বিশ্বমানের সব বোলিং লাইনআপের বিপক্ষেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন লিটন। বড় টুর্নামেন্টগুলোতেও কথা বলেছে তার ব্যাট। তাই বাংলাদেশী এই ব্যাটারকে কোহলি-রুটদের মানের বিবেচনা করেন অশ্বিন।
লিটনের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, 'অভিষেক ম্যাচে আমি তোমার খেলার ধরণ দেখেছিলাম (২০১৫ সালে)। ভেবেছিলাম বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তুমি পথপ্রদর্শক হবে। কিন্তু আমি খানিকটা হতাশ হয়েছি। আমি ভেবেছিলাম তুমি স্টিভ স্মিথ, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন এবং জো রুটের পর্যায়ে পৌঁছাবে।'
বাংলাদেশ ঘরের মাঠে যে কয়টা ম্যাচ খেলে তার বেশিরভাগই হয় মিরপুরে। আর বাংলাদেশের হোম অব ক্রিকেটের উইকেটে রান করতে ব্যাটারদের লড়াই করতে হয়। এ প্রসঙ্গে অশ্বিন বলেন, 'এটা আমিও মানি। কিন্তু আমাদের এখানের সংস্কৃতি আলাদা। আমরা এখানে (মিরপুর) খেলার কারণে সেভাবে আলোচনায় আসি না। তাই আমরা যখন ভিন্ন পিচে খেলি তখন আমাদের মানিয়ে নিতে সময় লাগে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ