ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৮৮ রানের ব্যাটিং ঝড়ের পরেও হারতে হল আকবরদের
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিন ৪ উইকেটে ১২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নর্থ জোন। তখনও সেন্ট্রাল জোনের চেয়ে ৪৪ থাকা নর্থ জোন উইকেট হারায় দিনের দ্বিতীয় ওভারেই। আবু হায়দার রনির অফ স্টাম্পের খানিকটা বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার জাকের আলি অনিককে ক্যাচ দিয়েছেন নাসির হোসেন।
প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ অভিজ্ঞ এই ব্যাটার। দলকে বিপাকে ফেলে আউট হয়েছেন ১১ বলে ১ রান করে। সাইফ হাসান ও আকবরের জুটি বড় হতে দেননি আরিফুল হক। ডানহাতি এই পেসারের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৭৩ রান করা সাইফ এদিন আউট হয়েছেন ৪৩ রানে।
এরপর দলকে একাই টেনেছেন আকবর। তাকে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন সোহরাওয়ার্দী শুভ। ৬১ বল খেলে ১৬ রানের বেশি করতে না পারলেও আকবরকে ইনিংস বড় করতে সহায়তা করছিলেন। এদিকে দারুণ ব্যাটিংয়ে ৭১ বলে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে হাফ সেঞ্চুরি তুলে নেন আকবর।
যদিও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। আবু হায়দারের বলে আব্দুল মজিদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেছেন ৮৮ রানের দুর্দান্ত ইনিংস। শেষ ব্যাটার হিসেবে নাঈম আহমেদ ফিরলে ২৪৭ রানে অল আউট হয় নর্থ জোন। ম্যাচ জিততে সেন্ট্রাল জোনের প্রয়োজন হয় ৮২ রান।
সহজ লক্ষ্য তাড়ায় কোন উইকেটই হারায়নি সেন্ট্রাল জোন। দারুণ ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই খেলা শেষ করেন আল মামুন ও মজিদ। ১৭.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে পেলেন তারা দুজন। ১০ উইকেটে জয় পাওয়ার ম্যাচে ৬৬ রানে আল মামুন আর ১৭ রানে অপরাজিত ছিলেন মজিদ। এদিকে ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৩৮ রানের ইনিংস খেলা সেন্ট্রাল জোনের জাকের আলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ