ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পিসিবির নতুন প্রধান কড়া সমালচনা করলেন রমিজ
নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির নতুন চেয়ারম্যানকে অনেকটা আক্রমণের সুরে বলেন, ‘শুধু একজনকে চেয়ারম্যান করার জন্য পিসিবির সংবিধানই বদলে দেওয়া হয়েছে। শেঠির নিয়োগ নিশ্চিত করতেই এটা করা হয়েছে। এমন জিনিস সারা বিশ্বের কোথাও দেখিনি। ছেলেরা যখন টেস্ট খেলছে, তখনই বদলে দেওয়া হলো প্রধান নির্বাচককে। পুরো বিষয়টি দুঃখজনক।’
এ সময় রমিজ রাজা আরও বলেন, ‘বিষয়টা এমনভাবে সাজানো হয়েছে যেন বিশেষ কেউ এসেছেন, যিনি ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। অথচ আমরা জানি, এর আগে তিনি কী করেছেন। যে কোনো মূল্যে প্রচারে থাকতে চান তিনি। অথচ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। জীবনে ব্যাটও ধরেননি।’
ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছর দায়িত্ব পালন করার কথা ছিল রমিজ রাজার। কিন্তু ১২ মাসের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো। এ নিয়েও চটেছেন রমিজ, ‘হঠাৎ করে ১২ মাস পরেই সরে যেতে বলা হলে হতাশ লাগবেই। একজন রাজনৈতিক ব্যক্তিকে আনার জন্য এটা করা হলো। এতে ক্রিকেটের কোনো উপকার হবে না। বরং জাতীয় দল এবং অধিনায়কের ওপর বাড়তি চাপ তৈরি হবে। এ ধরনের ঘটনা একমাত্র পাকিস্তানেই ঘটে। পুরো ব্যবস্থাটাই একটা রসিকতা হয়ে দাঁড়িয়েছে।’
আক্রমণের সুরে রমিজ বলেন, ‘পিসিবির অফিস থেকে আমার জিনিসগুলো পর্যন্ত বের করে আনার সুযোগ দেওয়া হয়নি। যাদের ক্রিকেটের প্রতি কোনো আগ্রহ, ভালোবাসা নেই তাদের আনা হয়েছে সংবিধানকে ধ্বংস করে। এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল। একনায়ক মানসিকতা নিয়ে কখনো সেরা হওয়া যায় না।’
রমিজ রাজার কথায় কটাক্ষের সুর থাকলেও শান্ত ছিলেন নাজাম শেঠি। রমিজ রাজার প্রতি নিজেকে শ্রদ্ধাশীল বলে দাবি করে পিসিবির নতুন চেয়ারম্যান বলেন, ‘রমিজ ধারাভাষ্য দিতে চাইলে আমরা বাধা দেব না। উনাকে আমি শ্রদ্ধা করি। বুঝতে পারছি, রমিজ ঠিক কেমন চাপের মধ্যে ছিলেন। তিনি এখন মুক্ত ব্যক্তি। তাকে সম্প্রচারকারীরা ধারাভাষ্যের জন্য নির্বাচিত করলে আমি আপত্তি করব না। কোনো পরিস্থিতিতেই আমরা তার সামনে বাধা সৃষ্টি করব না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ