ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারত ম্যাচের আগে জিম্বাবুয়েকে টেনে যা বললেন তাসকিন
টেস্টে জয় পেতে হলে ২০ উইকেট পাওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বোলাররা গত দুই বছর ধরে কাজটি করছেন বেশ ভালোভাবে, বিশেষত চলতি বছর তারা আছেন দারুণ ছন্দে। ২০২১ সালে ২৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। চলতি বছর ৮ ম্যাচে ৪২.৫২ স্ট্রাইক রেটে ৫১ উইকেট নিয়েছেন তারা।
তবে ভারতের ব্যাটাররা বিশ্বমানের। চলতি বছর পাঁচ টেস্টে তারা চার সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ১২টি ফিফটি। বিরাট কোহলি-ঋষভ পন্থদের সাজানো ব্যাটিং লাইন আপ চ্যালেঞ্জিং হতে পারে যেকোনো দলের জন্য। উন্নতির পর তাসকিনদের জন্য এটিই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং মনে হয়। কয়েকদিন আগে জিম্বাবুয়েকেও চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, যখন ওরা জিতেছে। ’
এমন সিরিজ শুরুর আগে দলের বার্তা কী? জবাবে তাসকিন বলেন, ‘প্রসেসের বাইরে তো কিছু নাই। দিনশেষে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ওরা বিশ্বের অন্যতম সেরা দল, ব্যাটিং উইকেটে তো আরও ভালো। টিম ম্যানেজম্যান্ট বা অধিনায়ক ওদের দুর্বলতা যাই দেক না কেন, বোলারদের বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আমরা অনুশীলন করছি। নিশ্চিতভাবেই সহজ হবে না। কিন্তু আমরাও আমাদের সেরাটা দেবো। ’
পেসারদের বোলিংয়ে উন্নতি নিয়ে তাসকিন বলেন, ‘পেস বোলিং গ্রুপের সবাই...সবার মধ্যে মিল আছে, সবার মধ্যে উন্নতির জায়গা আছে। সেইসঙ্গে ম্যানেজমেট তো সাহায্য করছে, ওয়ার্ক ইথিসকস ভালো হয়েছে। সবাই চেষ্টা করছে। এটা ছাড়া তো কিছু নাই। এই ইচ্ছেটাই যদি থাকে একটা সময় আরও ভালো দল হবে। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ