ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দলে নতুন ৪ ম্যখ

২০২২ ডিসেম্বর ১২ ১২:০১:১৩

বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দলে নতুন ৪ ম্যখ

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে ভারতের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টেও দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা এটা এখনও নিশ্চিত না।

ভারতের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় ইনজুরিতে পড়ায় নতুন চার ক্রিকেটার টেস্ট স্কোয়াডে যুক্ত হয়েছেন। মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজায় সুযোগ পেয়েছেন নবদ্বীপ সাইনি ও সৌরভ কুমার। এ ছাড়া রোহিত শর্মার পরিবর্তে অভিমন্যু ইশ্বরনকে স্কোয়াডে রাখা হয়েছে। ডাক পেয়েছেন জয়দেব উনাদকাট।

এদিকে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, প্রথম টেস্ট থেকে রোহিত শর্মা বাদ পড়েছেন। নেতৃত্বে থাকবেন লোকেশ রাহুল। নির্বাচক কমিটি টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াডে পেসার জয়দেব উনাদকাটকেও যোগ করেছে।

ভারতের টেস্ট স্কোয়াড : লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরন, নবদ্বীপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ