ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
শনিবার (১০ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে লাকি ভেন্যু চট্টগ্রামে মুখোমুখি হবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু বেলা ১২টায়।
ম্যাচের আগের দিন শুক্রবার (৯ ডিসেম্বর) সংবাদসম্মেলন বাংলাদেশের প্রতিনিধি হয়ে হাজির হয়েছিলেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট। তিনি বলেন, কাজ এখনও শেষ হয়নি। আমরা জানি দল হিসেবে আমরা কিছু সাফল্য পেয়েছি। কিছু ব্যর্থতাও। কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচকে হালকাভাবে নেই না। আমরা প্রথম ম্যাচের পর সেটাকে পেছনে ফেলে এসে দ্বিতীয় ম্যাচটি জিতেছি।
টাইগার এ ফিল্ডিং কোচ আরও বলেন, বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। না জিতলেও আমাদের যেন সহজে না হারানো যায়, সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা নিউজিল্যান্ডে কিছু ম্যাচে জয়ের কাছাকাছি এসেছি। পাকিস্তানের বিপক্ষেও বিশ্বকাপে জয়ের খুব কাছাকাছি এসেছিলাম। সেমিফাইনাল খেলার সম্ভাবনাও ছিল বাংলাদেশের।
দলের লড়াকু মানসিকতাকে মনে করিয়ে তিনি বলেন, বাংলাদেশ সহজে হার মানে না। আমরা প্রায়ই চাপের মুখে খেলছি। জয়-পরাজয় যাই হোক না কেন, আমরা সে ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারি। আমি জানি দ্বিতীয় ম্যাচ জয়ের পর ছেলেরা আরও একটি জয়ের অপেক্ষায় আছে।
অন্যদিকে, টানা ম্যাচ হারের সঙ্গে শনির দশা সঙ্গী ভারতের। ইনজুরিতে আগেই ছিটকে পরেছেন রোহিত-দীপক চাহার আর কুলদীপ সেন। শেষ ম্যাচের জন্য তাই ডাকা হয়েছে কুলদীপ যাদবকে। রোহিতের ইনজুরিতে ভারত দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
ভারতের প্রতিনিধি হয়ে সংবাদসম্মেলনে আসা স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বলেন, সিরিজ শুরুর আগেই আমরা জানতাম বাংলাদেশের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচটি জিততে চাই। সেটা করতে পারলেও দলের আত্মবিশ্বাস বাড়বে।
এর আগে ওয়ানডেতে কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তানকে ধবলধোলাই করেছিল টাইগাররা। মোড়ল ভারতের বিপক্ষে এবার নতুন ইতিহাসের সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ