ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

আইসিসির সেরা দশে তিন বাংলাদেশি ক্রিকেটার

২০২২ ডিসেম্বর ০৮ ১২:৩০:২৭

আইসিসির সেরা দশে তিন বাংলাদেশি ক্রিকেটার

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন ২ উইকেট। এমন পারফরম্যান্সের পর ওয়ানডেতে বোলারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছেন টাইগারদের সবচেয়ে বড় এই তারকা।

অন্যদিকে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ রয়েছেন তালিকার ৮-এ।

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ