ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে সিরিজ জিতে আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব
বুধবার (৭ ডিসেম্বর) র্যাঙ্কিংয়ের সবশেষ হাল নাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সাকিবের উন্নতি হয়েছে ৭ ধাপ। টিম ইন্ডিয়ার বিপক্ষে ৫ উইকেট নিতে সাকিব রান দিয়েছিলেন মাত্র ৩৬। এমন নৈপুণ্যে ৬৪৭ রেটিং নিয়ে বোলিং তালিকায় সাত ধাপ এগিয়েছেন তিনি। সাকিবের চেয়ে এক রেটিংয়ে এগিয়ে থাকা মেহেদী হাসান মিরাজ রয়েছেন তালিকার অষ্টম স্থানে।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফগানিস্তানের রশিদ খানেরও। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও সবশেষ ওয়ানডেতে ৪ উইকেট শিকারের মাধ্যমে ৬ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ষষ্ঠ স্থানে। যদিও লঙ্কানরা ওই ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয়।
এদিকে, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষস্থান পুনরায় দখলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২০৪ ও অপরাজিত ১০৪ রান করেন তিনি। দুর্দান্ত এই পারফরমেন্সের মাধ্যমে ইংল্যান্ডের জো রুটকে টপকে ৯৩৫ রেটিং নিয়ে শীর্ষে ফিরেছেন লাবুশেন। ৮৯৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের। দুজনই আছেন র্যাঙ্কিংয়ের সেরা দশে। ৮৪০ রেটিং পয়েন্ট নিয়ে অ্যান্ডারসনের স্থান তিনে, রবিনসন ৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ