ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়ার পরে যা বললেন রোহিত

২০২২ ডিসেম্বর ০৮ ১০:৪৭:০৫

টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়ার পরে যা বললেন রোহিত

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, ‘মেহেদী ও মাহমুদউল্লাহ দারুণ একটা পার্টনারশিপ গড়েছিল। এমন জুটি ভাঙার জন্য আমাদের রাস্তা খুঁজতে হবে। ওয়ানডে ক্রিকেটে জুটি গড়া খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতার মতো পার্টনারশিপ গড়তে হবে, মিরাজ-রিয়াদ সেই কাজটাই করেছে। ৭০ রানের জুটি পেলে সেটাকে অবশ্যই ১১০-১২০ এ রূপান্তর করা উচিত।’

রোহিত নিজ দেশের বোলারদের দোষারোপ করেছেন এভাবে, ‘আপনি যখন একটা ম্যাচ হারবেন, তখন সেটা থেকে অনেক পজিটিভ ও নেগেটিভ বিষয় শেখার থাকে। বাংলাদেশের ৬৯ রানে ৬ উইকেট থেকে ২৭০-এর বেশি করে ফেলাটা আমাদের বোলারদের ব্যর্থতার কথাই বলে। শুরুটা ভালো হয়েছিল। কিন্তু মাঝের ওভারগুলো ও শেষের দিকে দলের ক্ষতি হয়েছে। গত ম্যাচেও একই ঘটনা ঘটেছিল। এটা নিয়ে আমাদের কাজ করা উচিত।’

প্রসঙ্গত, ৭ উইকেটে বাংলাদেশের ২৭১ রানের জবাবে শেষ বলে হেরেছে ভারত। শেষদিকে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও রোহিত ব্যর্থ হয়েছেন বাংলাদেশের বোলারদের বিপক্ষে। ৫ রানে হেরেছে তার দল। বাংলাদেশের হয়ে এবাদত হোসেন ৩টি উইকেট শিকার করেন। মিরাজ ও সাকিব আল হাসান নেন ২টি করে উইকেট। এক উইকেট পান মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ। বাংলাদেশের হয়ে ঠিক ১০০ রান করেন মেহেদী।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ