ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সে বাংলাদেশ দলের 'মিস্টার ইনক্রেডিবল'
শুধু খেলা দিয়েই নয় মাঠে হাসি মজা করেও সবাইকে চাঙ্গা রাখছেন এই ক্রিকেটার। মিরাজের এই ডায়নামো চরিত্রে দারুণ খুশি গাভাস্কার। এই বাংলাদেশ দলে বোধ হয় গাভাস্কারের প্রিয় ক্রিকেটার বর্তমানে মিরাজই। বাংলাদেশে কমেন্ট্রি করতে আসা ভারতের লিজেন্ড এই ব্যাটসম্যান প্রায় সবসময় মিরাজের প্রশংসায় পঞ্চমুখ থাকছেন। তার মতে মিরাজকে এত নিচে ব্যাটিং করানোর কোনো যৌক্তিকতাই নেই।
মিরাজকে আরও উপরে সুযোগ দিলে সে নিশ্চিতভাবেই দলে অবদান রাখতে পারবে। গাভাস্কারের এই উক্তিগুলো টিম ম্যানেজমেন্ট আমলে নেয় কিনা সেটাই এখন দেখার পালা। তবে এই সিরিজ দিয়ে মিরাজ যে নিজের অলরাউন্ডার সত্তা পুরোপুরি খুঁজে পেয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পুরোদোস্ত অলরাউন্ডার থাকা এই ক্রিকেটার জাতীয় দলে এসেই হঠাৎ বনে যান শুধুই বোলার। সেখান থেকে ধীরে ধীরে এখন নিজের অলরাউন্ডার সত্তা ফিরে পাচ্ছেন মিরাজ। এই সিরিজের পারফরমেন্সের পর তো টপ অর্ডারের জায়গার জন্য কড়া নাড়াও শুরু করে দিয়েছেন।
গাভাস্করের প্রশংসা পাওয়ার পাশাপাশি স্বদেশী আতহার আলী খানেরও প্রশংসার পাত্র হয়েছেন মিরাজ। ভয়েজ অব বাংলাদেশ খ্যাত আতহার আলী খান বলেন" আমার মতে মিরাজ এর নতুন নাম হওয়া উচিত মিস্টার ইনক্রেডিবল। কারণ তিনি সবসময় ইনক্রেডিবল সব কাজকর্ম করেন। যতবার দল বিপদে পড়েছে ততবারই সে ব্যাট হাতে দলের জন্য অবদান রেখেছেন। রান অনেকেই করতে পারেন তবে মিরাজের মতো চাপের মুহূর্তে রান খুব বেশি ক্রিকেটার করতে পারেন না।"বছরের শুরুতে আফগানদের বিপক্ষে ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টিম বাংলাদেশ।
সেখান থেকে আফিফ হোসেনকে সাথে নিয়ে ১৬৭ রানের অনবদ্য এক পার্টনারশিপ করেন মিরাজ। ব্যক্তিগত ৮১ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। অর্থাৎ হার হামেশাই চাপের মুহুর্তে রান করে চলেছেন মিরাজ। তাইতো খোদ লিজেন্ডদের কাছ থেকেই পাচ্ছেন বাহবা। মিরাজের এই বিজয় গাঁথা চলমান থাকুক এবং দেশের গণ্ডি ছাড়িয়ে মিরাজের নাম ছড়িয়ে পড়ুক সারা বিশ্ব জুড়ে এটাই থাকবে প্রত্যাশা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ