ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন মেহেদী
যেখানে ৮ নম্বর ব্যাটিং পজিশনে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে ২০২১ সালে ডাবলিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ নম্বর ব্যাটিং পজিশনে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আয়ারল্যান্ডের সিমি সিং।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিং বিপর্যয়েই পড়ে বাংলাদেশ। অতপর মেহেদি হাসান মিরাজের অভিষেক সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭১ রান তুললো বাংলাদেশ। ফলে জিততে হলে ভারতকে করতে হবে ২৭২ রান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক লিটন কুমার দাস।
ব্যাট হাতে শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। ব্যক্তিগত ১১ রানে আউট হন ওপেনার এনামুল হক বিজয়। আরেক ওপেনার লিটন কুমার দাসের ব্যাট থেকে এসেছে কেবল ৭ রান। ৮ রান করে আউট হন সাকিব আল হাসান। নাজমুল হাসান শান্তর ব্যাটে আশার আলো দেখতে থাকে বাংলাদেশ শিবির।
কিন্তু ব্যক্তিগত ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি বা-হাতি এই ব্যাটার। ৩৫ বলে ২১ রান করে আউট হন তিনি। ১২ রান করতে পেরেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। আর রানের খাতায় খুলতে পারেননি আফিফ হোসেন ধ্রুব।
মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারালে মনে হচ্ছিল একশও করতে পারবে না টাইগাররা। এমন সময় সপ্তম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করে যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। দুজন মিলে গড়েন ১৪৮ রানের জুটি। এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পান। ৯৬ বলে ৭৭ রান করে সাজঘরের পথ ধরেন রিয়াদ। এদিকে নাসুম হোসেনকে নিয়ে শেষ পর্যন্ত খেলে যান মিরাজ।
নিজের ফিফটিকে রূপ দেন সেঞ্চুরিতে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটিই তার প্রথম শতরানের ইনিংস। তিনি অপরাজিত থাকেন ১০০ রানে। মাত্র ৮৩ বলে খেলা তার এই ইনিংসটি আটটি চার ও চারটি ছয়ে সাজানো। এদিকে ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন নাসুম আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ