ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে বিশাল রানের লক্ষ্য দিল বাংলাদেশ
এর আগে আজ বুধবার মিরপুরে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৭১ রান করেন বাংলাদেশ।
প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে ৭ বছর পর আবারও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে টাইগাররা। একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। পেসার হাসান মাহমুদের বদলে একাদশে ফেরেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
ফলে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে নামে বাংলাদেশ। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারত। কুলদীপ সেন ও শাহবাজ আহমেদের পরিবর্তে একাদশে ফেরেন অক্ষর প্যাটেল ও উমরান মালিক।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিং জুটিতে পরিবর্তন আনে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু এই ম্যাচে বাংলাদেশ অধিনায়কের সঙ্গী হন এনামুল হক বিজয়।
এরপরও শুরুটা ভালো হয়নি টাইগারদের। মোহাম্মদ সিরাজের করা দ্বিতীয় ওভারে পরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন এনামুল হক। পরের বলে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু তা ধরতে পাারেনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সুযোগ পেয়েও তা কাজে লাগে ব্যর্থ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন এনামুল।
দলীয় ৩৯ রানের মোহাম্মদ সিরাজের দ্বিতীয় শিকার হন লিটন দাস। ব্যক্তিগত ৭ রানের সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। ব্যক্তিগত ২১ রানে উমরান মালিকের বলে বোল্ড হন বাঁহাতি এই ব্যাটার। দলের বিপদের সময় বড় শট খেলতে গিয়ে আউট হন সাকিব আল হাসান (৮)।
চলতে থাকে সাজঘরে ফেরার মিছিল। সাকিবের পর মুশফিকুর রহিম আর আফিফ হোসেনকে ফিরিয়েছেন ওয়াশিংটন সুন্দর। পরপর দুই বলে মুশফিক ও আফিফকে ফেরান ডানহাতি এই স্পিনার।
খাদের কিনার থেকে দলকে টেনে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও প্রথম ওয়ানডের নায়ক মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট বাংলাদেশের চতুর্থ শতরানের জুটি গড়েন দুজন। ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলেন মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদও তুলে নেন অর্ধশতক। ডানহাতি এই ব্যাটারের এটি ২৭ তম অর্ধশতক।
৯৬ বলে ৭৭ রান করা মাহমুদউল্লাহর বিদায়ে ভাঙে ১৪৮ রানের জুটি। সপ্তম উইকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এ ছাড়া যে কোনো উইকেটে ভারতের বিপক্ষেও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি।
শেষ দিকে নাসুম আহমেদকে নিয়ে অর্ধশতক জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ