ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অনন্য এক রেকর্ড গড়লেন শান্ত
তার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত একজোড়া হাফসেঞ্চুরিতে (জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ বলে ৭১ আর পাকিস্তানের সাথে ৪৮ বলে ৫৪) মুখ রক্ষা।
কিন্তু শান্ত কি আসলেই নিজেকে প্রমাণ করতে পেরেছেন? তার ব্যাটে আসলেই কি ধারাবাহিকতা আছে? টুকটাক রান করছেন হয়তো, কিন্তু তার আউটগুলো বরাবরই প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে সামর্থ্য নিয়ে।
নিয়মিতই নিজেকে মেলে ধরতে ব্যর্থ হচ্ছে না। তার খেলার ধরন, ব্যাটিং শৈলীতেও দেখা মিলছে না কোন সৌন্দর্য, সৃষ্টিশীলতা। বারবার মনে হয়েছে ভীষণ আড়ষ্ট। সে কারণেই টি-টেয়েন্টি বিশ্বকাপে দু দুটি অর্ধশতক হাঁকানোর পরও শান্তকে নিয়ে কোনো উচ্চবাচ্য নেই।
একই অবস্থা ওয়ানডেতেও। বরং ৫০ ওভারে ফরম্যাটে এ বাঁহাতি টপ অর্ডারের অবস্থাও আরও করুণ। ১৪ খেলায় একটি হাফসেঞ্চুরি নেই। একবারের জন্য চল্লিশের ঘরেও পৌঁছাতে পারেননি। মোট রান মাত্র ১৮৯। গড় ( ১৩.৫০) আর স্ট্রাইকরেট ( ৬০.৯৬) তো লজ্জা দেবে তাকেও।
এর মধ্যে নিজের শেষ দুই ওয়ানডেতে রানের খাতাই খুলতে পারেননি শান্ত। ফিরেছেন প্রথম বলেই। ৪ ডিসেম্বর শেরে বাংলায় ভারতের বিপক্ষে যেমন উইকেটে গিয়ে প্রথম বলেই ০ রানে ফিরেছেন শান্ত, প্রায় ৪ মাস আগে এ বছর ১০ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও ‘গোল্ডেন ডাক’ ছিল বাঁহাতি এ টপ অর্ডারের।
আগামীকাল ৭ ডিসেম্বর শেরে বাংলায় যদি দ্বিতীয় ওয়ানডেতেও প্রথম বলেই আউট হন, তাহলে ‘গোল্ডেন ডাকের হ্যাটট্রিক’ হয়ে যাবে শান্তর। কোনোরকম রেকর্ড না ঘেঁটেই বলে দেয়া যায়, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত উইলোবাজের পর পর ৩ ওয়ানডেতে গোল্ডেন ডাক নেই। শান্ত কি পারবেন লজ্জা থেকে নিজেকে বাঁচাতে?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ