ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিসিবির দেখানো পথেই হাঁটছে বিসিসিআই
টি-টোয়েন্টি দলের মাইন্ডসেট বদলে ফেলতে রাসেল ডমিঙ্গোকে এই ফরম্যাটের দায়িত্ব থেকে সরিয়ে ভারতের শ্রীধরন শ্রীরামকে কোচের দায়িত্ব দেয় বিসিবি। এবার বিসিসিআইও চাইছে, টি-টোয়েন্টি দলে নিয়মিত হেড কোচ রাহুল দ্রাবিড়কে বিদায় দিয়ে নতুন কাউকে দায়িত্ব দিতে। কাকে দায়িত্ব দেওয়া হবে তা এখনও ঠিক করা না হলেও ভারতের বোর্ড অনেকটা নিশ্চিতভাবেই হাঁটছে বাংলাদেশের দেখানো পথে।
শুধু দ্রাবিড় নন, টি-টোয়েন্টি দলের দায়িত্ব হারাতে পারেন কোচিং প্যানেলে থাকা বাকি সদস্যরাও। আগামী জানুয়ারিতে টি-টোয়েন্টি দলের জন্য সম্পূর্ণ নতুন একটি কোচিং সেটআপ ঘোষণা করা হতে পারে। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আছে ভারতের। নতুন কোচরা সেই সিরিজ দিয়েই দায়িত্ব পালন শুরু করবেন।
বিসিসিআইয়ের সূত্রের ভাষায়, 'আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি। দ্রাবিড় বা অন্য কারও কোচের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ঠাসা সূচি সাথে মানিয়ে নিতে এবং টি-টোয়েন্টির বিশেষজ্ঞ কাউকে দায়িত্ব নিতে নতুন কোচ চাইছে বোর্ড। টি-টোয়েন্টি এখন সম্পূর্ণ ভিন্ন এক খেলা। আমাদেরও পরিবর্তন আনতে হবে। তাই নিশ্চিত করতে পারি, শীঘ্রই ভারতের নতুন টি-টোয়েন্টির কোচিং সেটআপ আসবে।'
আপাতত বিসিসিআইয়ের শর্টলিস্টে কোন কোন কোচ আছেন তা অজানা। সূত্র জানায়, 'এখনও কাউকে বেছে নেওয়া হয়নি। ঠিক কবে নাগাদ হবে সে ব্যাপারেও নিশ্চিত নই। তবে আমরা এটুকু নিশ্চিত, ভারতের নতুন টি-টোয়েন্টি সেটআপ প্রয়োজন।'
শুধু কোচ নয়, অধিনায়কত্বেও আসবে পরিবর্তন। আপাতত হার্দিক পান্ডিয়াই নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পালন করা রোহিত শর্মাকে শুধু টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে রাখা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ