ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মিরাজকে আরো উপরে দেখতে চান ভারতীয় এই গ্রেট
পরবর্তীতে ম্যাচটি প্রায় হেরে বসলে সেখান থেকে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে পুনরুদ্ধার করেন মিরাজ। একজন শুরুর নায়ক এবং আরেকজন শেষের। এই শেষের নায়ককেই ব্যাটিং অর্ডারে আরও উপরে দেখতে চান সুনীল গাভাস্কার। ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন গাভাস্কার। খেলোয়ারি জীবন শেষে এখন তিনি বিশ্বসেরা ধারাভাষ্যকারদের একজন।
বাংলাদেশ-ভারত ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় বারবারই মিরাজের ব্যাটিং এর প্রশংসা করেন তিনি। মিডল অর্ডার ব্যাটসম্যানদের তুলনায় বেশ স্বাচ্ছন্দে ব্যাট করছেন মিরাজ তা বারবারই তুলে ধরছিলেন গাভাস্কার। গাভাস্কারের মতে মিডেল অডারে মাহমুদুল্লাহ-মুশফিক যে পরিমাণ সংগ্রাম করছিলেন তার ছিটেফোঁটাও করতে হয়নি এই তরুণ ক্রিকেটারের। মিরাজের মধ্যে চাপের সময় পারফর্ম করার দুর্দান্ত একটি গূণই দেখতে পাচ্ছেন গাভাস্কার।
তার মতে আরও উপরে ব্যাটিং করা উচিত মিরাজের। সুযোগ না দিলে মিরাজের এই ব্যাটিংকে বরাবরই মিস করবে বাংলাদেশ। এমনটিও বলেছেন তিনি। যেহেতু নিজে অসাধারণ ব্যাটিং প্রতিভার অধিকারী ছিলেন তাই তার জন্য কার্যকরী ব্যাটসম্যান চেনা খুব একটা কঠিন কাজ নয়। ভারতীয় গ্রেটের কথা তাই আমলে নেওয়ার কথা চিন্তা করতেই পারেন টিম ম্যানেজমেন্ট। এর আগেও আফগানদের বিপক্ষে বাংলাদেশের ৪৯ রানে ছয় উইকেট পড়ে গেলে সেখান থেকে ম্যাচ উদ্ধার করেন মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন।
মিরাজকে প্রমোট করার সময় হয়তো এখন চলে এসেছে। ২০২৩ বিশ্বকাপ মাথায় রেখে এখন থেকেই মিডল অর্ডার নিয়ে চিন্তা করা উচিত টিম ম্যানেজমেন্টের। মিডোল অডারে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকের মধ্যে যেকোনো একজন ছিটকে যেতে পারেন। সেক্ষেত্রে হয়তো এখনই বিকল্প চিন্তা করার সময় চলে এসেছে।
তবে টিম ম্যানেজমেন্ট সুযোগ না দিলে হয়তো মিরাজের এই প্রতিভা তার মধ্যে থেকেই শেষ হয়ে যাবে। অহরহ সুযোগের পরও দেশের ক্রিকেটে পারফর্ম করতে পারছেন না অনেকে। সেইখানে সুযোগ মিললেই ব্যাট হাতে নিজের সেরাটা দিচ্ছেন মিরাজ। মিডল অডারে তার কি একটি সুযোগ প্রাপ্য নয়? গাভাস্কারের মন তো জিতেছেন এই ক্রিকেটার, এখন টিম ম্যানেজমেন্টের মন জেতার পালা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ