ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের কাছে হারলো ভারত, সরাসরি যে বিষয়টাকে দায়ি করলো কার্তিক
১৩৬ রানে ৯ম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল আরও ৫১ রান। মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান মিরাজ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন, তা তখন কেউই ভাবেননি।
তবে শেষপর্যন্ত ১০ম উইকেটে রেকর্ড পার্টনারশিপ গড়ে মিরাজ ও মুস্তাফিজ এনে দেয় অবিশ্বাস্য এক জয়। তাতে অবশ্য দায় আছে ভারতেরও। চাপের মুখে মিরাজের কিছু শট আকাশে উঠে গেলেও ভারতীয় ফিল্ডাররা তালুবন্দী করতে ব্যর্থ হন।
লোকেশ রাহুলের হাত ফসকে বল পড়ে যাওয়া কিংবা ক্যাচ লুফতে শার্দূল ঠাকুরের এগিয়ে না আসার দৃশ্যের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না ভারতীয়রা। তবে ক্রিকবাজের আলোচনায় দীনেশ কার্তিক খুঁজে বেড়ালেন ব্যাখ্যা!
তিনি বলেন, 'লোকেশ রাহুল ক্যাচ হাতছাড়া করল। সুন্দরও এগিয়ে আসলো না। কেন যে সে ক্যাচ নিতে এগিয়ে আসলো না জানি না। হয়ত আলোর কারণে, কারণ বল দেখতে পেলে সে এগিয়ে যেত। এছাড়া আর কোনো জবাব নেই আমার কাছে! সব মিলিয়ে ফিল্ডিং ছিল ফিফটি ফিফটি। সেরা দিন ছিল না, একইভাবে আবার সবচেয়ে খারাপ দিনও ছিল না। শেষদিকে চাপের মুখে আমরা কিছু বাউন্ডারি ছেড়ে দিয়েছি।'
সব মিলিয়ে দলের ফিল্ডিং নিয়ে এই কিংবদন্তি সন্তুষ্ট নন, তা অবশ্য মোটেও অস্পষ্ট নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ