ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে তারকা ক্রিকেটার হারালো ইংল্যান্ড
লিভিংস্টোনকে ইতোমধ্যেই দেশে ফিরিয়ে নেয়া হয়েছে। সেখানে ইসিবি এবং ল্যাঙ্কারশায়ারের মেডিকেল দলের তত্ত্বাবধনে থাকবেন এই অলরাউন্ডার। আর এই সিরিজের জন্য শীঘ্রই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে ইসিবি।
চলমান রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে পা রেখেছেন লিভিংস্টোন। নিজের অভিষেক টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০ বল খেলে করেছিলেন ৯ রান। আর দ্বিতীয় ইনিংসে ৮ বল খেলে ৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের নিয়ে বিপত্তিতে পড়েছিল ইংল্যান্ড। দলটির ১৩-১৪ জন স্টাফ ও মূল স্কোয়াডের অর্ধেক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তাদের এমন অসুস্থতার কারণ জানায়নি তারা।
ধারণা করা হচ্ছিলো খাদ্য বিষক্রিয়া বা ভাইরাস জনিত কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইংল্যান্ড দলের সঙ্গে আছেন ওমর মেজাইন। তিনিই ক্রিকেটারদের খাবার দাবারের তদারকি করেছেন। অসুস্থ হয়ে পড়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন বেন স্টোকস ও জেমস অ্যান্ডারসনের মতো ক্রিকেটাররাও।
গত মঙ্গলবার বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়লে তাদের নিজেদের কক্ষে বিশ্রাম নিতে বলা হয়। এরপরও আরও বেশ কয়েকজন একইভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর অবশ্য ম্যাচ শুরুর আগেই তারা সবাই পুরো ফিট হয়ে ওঠেন এবং ম্যাচে তার প্রভাব পড়েনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ