ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

শেষ হল বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২২ ডিসেম্বর ০৫ ১০:৫১:১৬

শেষ হল বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ, জেনে নিন ফলাফল

আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১১১ রানে শেষ হয় জ্যোতিদের ইনিংস। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ফলে ১৩২ রানের রেকর্ড ব্যবধানে হেরেছিল নিগার সুলতানারা।

টস জিতে ব্যাট করতে নেমে অস্বস্তিতে ছিল নিউজিল্যান্ড। ১২ ওভারে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। পঞ্চম উইকেট জুটিতে ৪৯ বলে ৭৭ রান তোলেন অ্যামিলিয়া ও ম্যাডি গ্রিন। অ্যামিলিয়া ৪৬ এবং গ্রিন ৩৭ রানে অপরাজিত থাকেন। ২২ রানে ২ উইকেট নেন অভিষিক্ত মারুফা। রিতু মনি ও রুমানা আহমেদের শিকার হয় বাকি ২ উইকেট। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৪৫ রানের জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ