ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
‘তামিমের চেয়ে তাসকিনকে বেশি মিস করবে বাংলাদেশ’
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ৩০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তামিম। ব্যাটিংয়ের সময় কোন সমস্যা না হলেও ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েছিলেন তিনি।
ফিল্ডিংয়ের সময় ডান কুঁচকির চোটে পড়লে ততক্ষণাৎ মাঠ ছেড়ে যেতে হয় তাকে। বুধবার তার পায়ে স্ক্যান করানো হয়। পরবর্তীতে বিসিবি থেকে জানানো হয়, ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তামিম। গুঞ্জন আছে, প্রথম টেস্টও মিস করতে পারেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
এদিকে কোমরের চোটের কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন তাসকিন। চোটের কারণে বিসিএলের পুরো টুর্নামেন্ট খেলা হয়নি ডানহাতি এই পেসারের। দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হওয়ায় তাদের দুজনের অভাববোধ করবে বাংলাদেশ। তবে তামিমের চেয়ে তাসকিনকে বেশি মিস করবে বলে জানান ওয়াসিম জাফর।
কেন এমনটা হবে সেটার ব্যাখ্যাও দিয়েছেন ভারতের সাবেক এই ওপেনার। ওয়াসিম জাফর মনে করেন, দলে এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং লিটন দাসদের মতো ব্যাটার থাকায় নির্ভার থাকবে বাংলাদেশ। বোলিংয়ে সেরা পারফর্মার হওয়ায় তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে ওয়াসিম জাফর বলেন, ‘প্রথমত এটা সেরা সংস্করণ (বাংলাদেশের জন্য)। এটা এমন একটা জায়গা যেখানে দল হিসেবে তাদের অগ্রগতি আছে। আমার মনে হয় ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তারা উভয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিম ইকবাল এমন একজন যে সেঞ্চুরি করতে পারে, সে অধিনায়কও। অবশ্যই তাকে বাংলাদেশ মিস করবে। তাসকিন আহমেদ সেরা বোলার, টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা আমরা দেখেছি। লম্বা সময় ধরেই সে সেরা পারফর্মার।’
‘তাদের দুজনকেই মিস করবে। তবে তাদের ব্যাটিং নির্ভার কারণ তাদের এনামুল হক বিজয়, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম এবং লিটন দাস আছে। তবুও তারা তামিমকে মিস করবে। তবে আমার মনে হয় বোলিংয়ের জন্য তারা তাসকিনকে বেশি মিস করবে। কারণ তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ আছে। যদিও তাদের ভালো বোলার আছে, মিডিয়াম পেসাররাও ভালো।’
ঘরের মাঠে বাংলাদেশের বাংলাদেশের স্পিনাররা বরাবরই দুর্দান্ত। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদদের নিয়ে বেশ ভালো স্পিন বিভাগ। মিরপুরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাটারদের সামনে ত্রাস হয়েছিলেন নাসুম। সাকিব আর মিরাজরাও নিয়মিত পারফর্মার।
যদিও বোলিং বিভাগ তাসকিনকে মিস করবে বলে মনে করেন ওয়াসিম জাফর। তিনি বলেন, ‘স্পিনারদের ক্ষেত্রে তাদের বেশ কয়েকটি পছন্দ রয়েছে। মেহেদি হাসান মিরাজ, সাকিব এবং নাসুম আছে। আমার মনে হয় বোলিং বিভাগ তাসকিনকে বেশি মিস করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ