ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতের যেসব ক্রিকেটারদের ব্যাপারে নজরদারি করবে বাংলাদেশ
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদও প্রথম ম্যাচ মিস করছে। সব মিলিয়ে মহাগুরুত্বপূর্ণ ভারত সিরিজের আগে যেন কিছুটা অগোছালো টিম টাইগার্স। তবে ঘরের মাটিতে সিরিজ এবং ওয়ানডেতে টাইগাররা বেশ দুর্দান্ত একটি দল হওয়ায় ভালো কিছু আশা করাই যায়। তবে ম্যাচ যখন ভারতের বিপক্ষে তখন বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরী।
ভারত দল একের পর এক ম্যাচ উইনার দ্বারা সজ্জিত। তবে তারপরও এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে সক্ষম। তাই তাদের বিপক্ষে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে টাইগারদের। ভারতের তুরুপের অন্যতম তাস বিরাট কোহলি।২৬২ ওয়ানডেতে কোহলির গড় অবিশ্বাস্য ৫৭.১২, সেঞ্চুরি ৪৩ টি! এবং ফিফটি ৬৪ টি।
১২৩৪৪ রান নিজের নামের পাশে রেখেছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে এই ক্রিকেটার যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বাংলাদেশের বিপক্ষে ১২ ইনিংসে ৭৫.৫৫ গড়ে ৬৮০ রান করেছেন কোহলি। সেঞ্চুরি এবং ফিফটি তিনটি করে! টাইগারদের বিপক্ষে কোহলির ওয়ানডে ইনিংসগুলো যথাক্রমে: ৯১ ১০২,১১,১০০,৬৬,১৩৬,৩,১,২৩,২৫,৯৬ ও ২৬। অর্থাৎ বুঝাই যাচ্ছে বাংলাদেশ কোহলির অন্যতম প্রিয় প্রতিপক্ষ।
টাইগারদের সামনে পেলেই যেন আগুনে ফর্মে চলে আসেন এই ক্রিকেটার। অর্থাৎ ম্যাচে সুবিধা করতে হলে ভারতীয় এই গ্রেটকে দ্রুতই প্যাভিলিয়নের পথ দেখাতে হবে টাইগারদের। মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের দিকেও বিশেষ নজর রাখতে হবে টাইগারদের। ভারতীয় দলে এখনো নিজের জায়গা পাকা পোক্ত করতে পারেননি এই ক্রিকেটার। তবে অদূর ভবিষ্যতে যে ভারতের অন্যতম ক্রিকেটার হবেন তা বেশ আগে থেকেই বোঝা যাচ্ছে।
নির্বাচকেরাও যথেষ্ট আস্থা রাখছেন এই ক্রিকেটারের উপর। এখন পর্যন্ত খেলা ৩৬ টি ওয়ানডে ম্যাচে ৪৯.২৪ গড়ে! ১৪২৮ রান করেছেন এই ক্রিকেটার। ছোট্ট এই ক্যারিয়ারে ইতিমধ্যে ১৩টি ফিফটি এবং দুইটি সেঞ্চুরি করে ফেলেছেন। ভারতীয় দলের অন্যতম হাইলি রেটেড ক্রিকেটার রিশভ পান্ত। ভারতের ভবিষ্যৎ মনে করা হচ্ছে এই ক্রিকেটারকে।
মুহূর্তের মধ্যেই ম্যাচের দৃশ্যপট বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে এই ক্রিকেটারের মধ্যে। মারকুটে ব্যাটিং এবং দুর্দান্ত উইকেট কিপিং এর জন্য পরিচিত পান্ত। বর্তমানে টেস্টে পৃথিবীর সেরা কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন এই ক্রিকেটার। তবে সাদা বলের ক্রিকেটে বেশ অধারাবাহিক রিশভ পান্ত। নিজের দিনে যে কোনো কিছুই করতে পারেন এই ক্রিকেটার, তবে তার সেই দিনটি আসছে কালে ভদ্রে একবার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তেমন কোনো পারফরম্যান্স করতে পারেননি এই ক্রিকেটার।
তাই তার উপর চাপও থাকবে বেশি। তবে নিঃসন্দেহে ইম্প্যাক্টফুল ক্রিকেটার রিশভ পান্ত, তাই টাইগারদের পান্তের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভারতের বোলিং বিভাগের দুই তরুণ মোঃ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দরের প্রতি বাড়তি নজর রাখতে হবে টাইগারদের। দুই ক্রিকেটারই ওয়ানডে দলে সদ্য খেলা শুরু করেছে। ফলে টাইগারদের হঠাৎই চমকে দিতে পারেন এই ক্রিকেটাররা। ভারতীয় ওপেনার কে এল রাহুল নিজেকে হারিয়ে খুঁজছেন।
তবে এই ক্রিকেটার কতটা ইম্প্যাক্টফুল বাঙালিরা হয়তো বেশ ভালোভাবেই জানেন। ২০২২ বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করেছিলেন এই ক্রিকেটার। এখন পর্যন্ত খেলা ৪৫ ওয়ানডেতে ৪৫ গড়ে ১৬৫৫ রান করেছেন এই ক্রিকেটার। নামের পাশে রয়েছে দশটি অর্ধশতক এবং পাঁচটি শতক। ফর্মে ফিরতে মারিয়া এই ক্রিকেটার বাংলাদেশকেই টার্গেট করবে। টাইগারদেরও সর্বোচ্চ চেষ্টাই করতে হবে যাতে অফ ফর্মেই থাকেন এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ