ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

চরম দুঃসংবাদঃ তারকা ক্রিকেটার হারাল ভারত

২০২২ ডিসেম্বর ০৩ ১৫:০০:৫০

চরম দুঃসংবাদঃ তারকা ক্রিকেটার হারাল ভারত

অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ফেরার পর অনুশীলনের সময় হাতে চোট পান শামি। এই ইনজুরিতে শুধু ওয়ানডেই নয়, টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানায়, ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশে আসেননি শামি। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন সারবেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে তাকে চাইবে ভারত। কারণ, ফাইনাল খেলতে প্রতিটি ম্যাচই জেতা জরুরি তাদের।

৬০ ম্যাচে ২১৬ উইকেট নিয়েছেন শামি। তার জায়গায় দলে ঢুকতে পারেন ‘এ’ দলের হয়ে বাংলাদেশে আসা মুকেশ কুমার ও নবদ্বীপ সাইনি। প্রথম চার দিনের ম্যাচে অভিষেক না হওয়া নবদ্বীপ তিন ও দুই টেস্ট খেলা সাইনি নিয়েছেন চার উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ