ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে শেষ হলো ভারত-বাংলাদেশের ম্যাচ, জেনে নিন ফলাফল
কক্সবাজারে চারদিনের অনানুষ্ঠানিক টেস্টে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ‘জয়সম’ এক ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। জাকির হাসান খেলেন চোখ ধাঁধানো ১৭৩ রানের ইনিংস।
বাংলাদেশকে প্রথম ইনিংসে অল্প রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটে ৪৬৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল ভারতীয় ‘এ’ দল। তবে ভেঙে পড়েনি স্বাগতিকরা।
নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসানের ব্যাটে ১ উইকেটে ১৭২ রান তুলে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। জাকির ৮১ আর শান্ত ৫৬ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের সকালে প্রায় ২০ ওভারের মতো কাটিয়ে দেন শান্ত-জাকির। শান্ত ৭৭ রানে আউট হন। এরপর মুমিনুল হক (১০), মোহাম্মদ মিঠুনরা (১৭) সুবিধা করতে পারেননি। তারা দ্রুত ফিরে গেলে ফের বিপদে পড়ে দল।
তবে ওপেনার জাকির হাসান একটা প্রান্ত ধরে দারুণভাবে লড়ে গেছেন। দলকে একদম ড্রয়ের দোরগোড়ায় এনে দিয়ে শেষ বিকেলে ফেরেন জাকির। তার ৪০২ বলে ১৭৩ রানের ম্যারাথন ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি আর ৩টি ছক্কার মার।
১৫১ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল ৩৪১ রান তুললে আম্পায়াররা ড্র ঘোষণা করেন ম্যাচটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ